1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

কৃষক হত্যা দিবসে সুনামগঞ্জে কৃষক লীগের আলোচনা সভা

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ মার্চ, ২০২০, ৪.১৭ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
কৃষক বাঁচাও-দেশ বাঁচাও’ শ্লোগানে সুনামগঞ্জ জেলা কৃষক লীগের আয়োজনে কৃষক হত্যা দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে রোববার দুপুরে পৌর শহরের ডিএস রোডের আব্দুল মজিদ প্লাজার জেলা কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা কৃষক লীগের আহ্বায়ক আবদুল কাদির শান্তি মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব বিন্দু তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কৃষক লীগের সিনিয়র সদস্য মঈনুল হক, সামছুল হক, মনোয়ারা খাতুন, নজরুল ইসলাম, জালাল মিয়া, মেহেদী হাসান চৌধুরী রাসেল, রফিকুল ইসলাম কালা মিয়া, সালমা আক্তার চৌধুরী, খসরু ওয়াহিদ চৌধুরী, মো. আনোয়ারুল হক, জুলহাস মল্লিক, আছমা আক্তার, তাজুল ইসলাম, সদর উপজেলা কৃষক লীগের সদস্য সচিব মুহিবুর রহমান মুহিব প্রমুথ।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলার মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হেমন্ত তালুকদার, সদর উপজেলা কৃষক লীগের সদস্য মেহেদী হাসান লিটন, কৃষক লীগ নেতা গোলাম কিবরিয়া, সাইফুল ইসলাম সাইফ, সুব্রত কুমার কর, রাহিদুল হক রাহি, রাজু আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বিএনপি সরকারের আমলে সারের দাবিতে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছিলেন ১৮ জন নিরীহ কৃষক। কিন্তু এখন কৃষকদের সারের জন্য আর আন্দোলন করতে হয় না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন কৃষি ও কৃষকবান্ধব সরকারের পক্ষ থেকে লাখ লাখ কৃষককে বিনামূল্যে সার-বীজ ও কৃষি উপকরণ দেয়া হচ্ছে। কৃষিখাতে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা ভর্তুকি দিচ্ছে।
প্রসঙ্গত, বিএনপি সরকারের আমলে ১৯৯৫ সালে মার্চ সার, তেল, কীটনাশক ও কৃষিপণ্যের দাবিতে আন্দোলন করা ১৮ জন কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। পরবর্তী সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ ১৫ মার্চকে ‘কৃষক হত্যা দিবস’ হিসেবে ঘোষণা করে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!