1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

আবু সাঈদ স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ : তেঘরিয়া সুপার কিংস চ্যাম্পিয়ান

  • আপডেট টাইম :: শনিবার, ১৪ মার্চ, ২০২০, ১১.১৪ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
তরুণ ক্রিকেট খেলোয়াড় মরহুম আবু সাঈদ স্মরণে প্রথম বারের মতো ক্রিকেট টুর্নামেন্ট ২০২০ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে পৌর শহরের তেঘরিয়া নদীরপাড় সংলগ্ন মাঠে মড়লহাটি ক্রিকেট দলকে ৯ উইকেটে শিরোপা জয় করে তেঘরিয়া সুপার কিংস।
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ১২ ওভারে ১১৭ রানের টার্গেট দেয় মড়লহাটি ক্রিকেট দল। পরে জবাবে ব্যাট করতে নেমে ৯ উইকেট হাতে রেখে বিজয় নিশ্চিত করে তেঘরিয়া সুপার কিংস। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী জাকারিয়া আহমেদ, প্রবাসী আবিদুর রহমার, ব্যবসায়ী জুবায়ের আহমদ, আমান, তারেক, হিরু, খোকন, শাহিদ আহমেদসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদকের ভয়াল ছোবলের হাত থেকে এলাকার যুব সমাজকে রক্ষা করতে হলে বেশি বেশি খেলাধুলার সুযোগ তৈরি করে হবে। এলাকার তরুণরা সুস্থ ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় মনযোগী হলে তারা কখনো মাদকাসক্ত হবে না। তাই এলাকায় এরকম খেলাধুলার আয়োজনে এলাকার সচেতন ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান করেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!