1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

তাহিরপুর সীমান্তে ৪ লাখ রুপি ও মোটরসাইকেসহ যুবক আটক

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৩ মার্চ, ২০২০, ৮.০২ পিএম
  • ২৩৬ বার পড়া হয়েছে

তাহিরপুর প্রতিনিধি::
তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকায় ৪ লাখ ভারতীয় রুপি ও একটি প্লাটিনা মোটরসাইকেলসহ এক যুবককে আটক করেছে তাহিরপুর থানার টেকেরঘাট পুলিশ ক্যাম্পের সদস্যরা। সে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের সীমান্তবর্তী রজনীলাইন গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুল হাই (৩০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী টেকেরঘাট নীলাদ্রী লেকের পাশে একটি প্লাটিনা মোটরসাইকেল নিয়ে সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করছিল আব্দুল হাই। এসময় তাহিরপুর থানার ট্যাকেরঘাট পুলিশ ফাড়িঁর ইনচার্জ এএসআই আবু মুসা তার গতিবিধি সন্দেহজনক দেখে তাকে আটক করেন। এক পর্যায়ে তার দেহ তল্লাশী করে ভারতীয় ২হাজার টাকার ২০০টি নোট মোট ৪ লাখ রুপি উদ্ধার করেন।
তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, এঘটনায় তাহিরপুর থানার এসআই মো. আলমাস বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রস্ততি চলছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!