1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

করোনার কারণে চীন, ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ার ভিসা বন্ধের সিদ্ধান্ত বাংলাদেশের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ৭.৫৩ পিএম
  • ৩০২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক করোনা ভাইরাসকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণার একদিন পর চীন, ইতালি, ইরান ও দক্ষিণ কোরিয়ার সব ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

তিনি জানান, প্রয়োজন হলে অন্যান্য দেশের ভিসাও বন্ধ করবে বাংলাদেশ সরকার।

করোনা ভাইরাসের কারণে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ার পেছনে গণমাধ্যমের ভূমিকাকেও দায়ী করেন মোমেন।

তিনি বলেন, “মিডিয়ার কারণে প্যানিক বেশি ছড়াচ্ছে। লজিক্যালি মৃত্যুর হার কম।”

বিদেশে অবস্থান করা বাংলাদেশীদের প্রতি আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, “যারা যে দেশে আছেন সে দেশেই অবস্থান করবেন। সেই দেশের পদক্ষেপ অনুসরণ করবেন। প্রয়োজনে আমাদের মিশনের সঙ্গে যোগাযোগ করবেন।”


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!