1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী ‘গ্রন্থী লেখক সম্মেলন’ শুক্রবার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০, ৭.৪৬ পিএম
  • ৩৭৫ বার পড়া হয়েছে

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘গ্রন্থী লেখক সম্মেলন ২০২০’।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে এই সম্মেলনের আয়োজন করা হবে। গ্রন্থীর সম্পাদক শামীম শাহানের সম্পাদনায় সিলেট থেকে প্রকাশিত নব্বই দশকের গুরুত্বপূর্ণ ছোটোকাগজ ‘গ্রন্থীর’ উদ্যোগে সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এই সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এতে সারা বাংলাদেশ থেকে সত্তরেরও অধিক লেখক-কবি অংশগ্রহণ করবেন।

সম্মেলনে উদ্বোধন পরবর্তী বিভিন্ন বিষয়ের অধিবেশন পরিচালিত হবে। অধিবেশনগুলো হচ্ছে পর্যায়ক্রমে ‘তিনদশকে গ্রন্থী’, ‘ছোটকাগজ, এই সময়ে’, ‘একালের কথা সাহিত্য : গতি ও প্রকৃতি’, ও ‘একালের কবিতা : গতি ও প্রকৃতি’। এছাড়া রয়েছে বিভিন্ন পর্বে কবিকণ্ঠে কবিতাপাঠ। কবিতাপাঠে নবীন-প্রবীণ কবিরা কবিতা পাঠ করবেন।

সম্মেলনে অংশগ্রহণকারী লেখকরা হচ্ছেন- অপূর্ব শর্মা, আবিদ ফায়সাল, আবুল ফতেহ ফাত্তাহ্, আলফ্রেড আমিন, আলতাফ শাহনেওয়াজ, আলতাফ শাহনেওয়াজ, আলমগীর শাহরিয়ার, আহমদ জুনায়েদ, আহমদ মিনহাজ, আহমাদ মোস্তফা কামাল, এ কে শেরাম, এনামুল কবির, ওবায়েদ আকাশ, কবির হুমায়ুন, খলিল মজিদ, খালেদ উদ্দীন, জফির সেতু, জয়নাল আবেদীন শিবু, জাকির জাফরান, জাকির তালুকদার, জালাল কবির, জিললুর রহমান, জাহিদ সোহাগ, তুষার কর, নাজমুল হক নাজু, পাঁশু প্রাপণ, পুলিন রায়, প্রশান্ত মৃধা, ফজলুররহমান বাবুল, ফজলুল হক, বিজিৎ দেব, বেলাল আহমদ, মনিরুজ্জামান মিন্টু, মনিরুল ইসলাম, মনিরুল মনির, মালেকুল হক, মাশুক ইবনে আনিস, মাসুদ পারভেজ, মাহবুবুল হক, মুজাহিদ আহমদ, মুহম্মদ ইমদাদ, মুহাম্মদ শফিকুল ইসলাম, মোহাম্মদ হোসাইন, মোস্তাক আহমাদ দীন, রাজীব চৌধুরী, রিজোয়ান মাহমুদ, লায়লা ফেরদৌস, লায়েক আহমদ নোমান, শামস নূর, শামস শামীম, শামীম রফিক, শামীম রেজা, শামীম শাহান, শাহেদ কায়েস, শেখ লুৎফর, সরকার আশরাফ, সরোজ মোস্তফা, সাকিরা পারভীন, সারওয়ার চৌধুরী, সালমা বাণী, সুমনকুমার দাশ, সুফি সুফিয়ান, সৈকত হাবিব, সৌমিত্র দেব, সৈয়দা তুহিন চৌধুরী, স্বকৃত নোমান, হাবিবুর রহমান এনার, হাফিজ রশিদ খান, হেনরী স্বপন, হোসনে আরা কামালী।

সম্মেলনে লেখক-কবি ছাড়াও ১৫০ জন অংশগ্রহণকারী সুধী, শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে অংশগ্রহণকারীরা নাম নিবন্ধন করেছেন। সম্মেলনে শুধুমাত্র নিবন্ধনকারীরাই অংশগ্রহণ করবেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!