1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

বিএনপির আহ্বায়ব নাছির চৌধুরীর বাসায় ডাকাতি: লাইসেন্স করা পিস্তলসহ মালামাল লুট, কেয়ারটেকার খুন

  • আপডেট টাইম :: রবিবার, ১ জানুয়ারী, ২০১৭, ১০.০৬ এএম
  • ৫৩৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সাংসদ নাছির উদ্দিন চৌধুরীর বাসায় ডাকাতি শেষে তার বাসার কেয়ারটেকারকে তুলে নিয়ে হত্যা করেছে ডাকাতরা। শনিবার দুপুরে সদর থানার মোহনপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের ছনমাঠ থেকে লিল মিয়া (২২) নামের ওই কেয়ারটেকারের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে দীর্ঘদিন ধরে নাছির উদ্দিন চৌধুরীর বাসায় কেয়ারটেকার হিসেবে কাজ করতো।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার রাতে নাছির উদ্দিন চৌধুরীর দিরাই শহরের বাস ভবনে হানা দেয় মুখোশপড়া একদল ডাকাত। এসময় নাছির উদ্দিন চৌধুরী ও তার পরিবারের কেউ বাসায় ছিলেন না। বাসার কেয়ারটেকার হিসেবে অবস্থান করছিলেন দিরাই উপজেলার ভরাউট গ্রামের লিল মিয়া (২২)। ডাকাতরা বাসা তছনছ করে একটি লাইসেন্স করা পিস্তল, স্বর্ণালঙ্কার, নানা জিনিষপত্র লুট করে নিয়ে যায় এবং ডাকাতরা বাসার কেয়ারটেকার লিল মিয়াকেও সঙ্গে করে নিয়ে যায়। যাবার পথে কাঠইর-জামালগঞ্জ সড়কের সদর উপজেলার মোহনপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামের পার্শবর্তী ছনমাঠে কেয়ারটেকারকে হত্যা করে লাশ ফেলে যায়। রবিবার এলাকার কৃষকরা হাওরে কাজ করতে গিয়ে ছনমাঠে যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। সদর থানার এসআই আলমগীর ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করেন।
সদর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী বলেন, আমরা প্রথমে এলাকাবাসীর খবরের প্রেক্ষিতে অজ্ঞাতনামা হিসেবে যুবকের লাশ উদ্ধার করি। পরে তার নাম পরিচয় পেয়েছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!