1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

এমপি মিসবাহ’র প্রচেষ্টায় সুনামগঞ্জ হাসপাতালে ৫ ডাক্তারের যোগদান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২০, ৯.০৭ এএম
  • ৩২৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাড. পীর ফজলুর রহমান মিসবাহ’র প্রচেষ্টায় অবশেষে সদর হাসপাতালে নিয়োগ দেওয়া হয়েছে অপারেশনের রোগীদের অবশকরণের চিকিৎসক এনেসথেসিওলজিস্টসহ পাঁচজন ডাক্তার।
জেলার বড় হাসপাতালটিতে চিকিৎসক ও জনবল সংকট দূর করতে জাতীয় সংসদ স্বাস্থ্য মন্ত্রণালয়ে দাবি জানিয়ে আসছিলেন তিনি।
সদর হাসপাতালে এনেসথেসিওলজিস্ট না থাকায় এক মাস ধরে সব ধরনের অপারেশন বন্ধ- এমন একটি খবর প্রকাশ করে দৈনিক সুনামকণ্ঠ। জাতীয় একটি দৈনিকেও এই সংবাদটি গুরুত্ব দিয়ে ছাপা হয়।
সম্প্রতি হাসপাতালে এনেসথেসিওলজিস্ট কনসালটেন্ট, মেডিসিনের সিনিয়র বিশেষজ্ঞ, শিশুরোগ বিশেষজ্ঞ, একজন জুনিয়র কনসালটেন্ট, নাক-কান-গলা বিভাগের একজন জুনিয়র কলসালটেন্ট নিয়োগ দেওয়া হয়েছে।
সদর হাসপাতালে শূন্যপদে ডাক্তার নিয়োগ দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। হাসপাতালে জরুরি ভিত্তিতে একজন রেডিওলজিস্ট নিয়োগ দেওয়ার জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!