1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

করোনাভাইরাস মোকাবেলায় সিলেটে প্রস্তুত ২ হাসপাতাল

  • আপডেট টাইম :: সোমবার, ৯ মার্চ, ২০২০, ১১.১৫ এএম
  • ২৫৪ বার পড়া হয়েছে

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবিলায় সিলেটের দুটি হাসপাতালের ১২০ শয্যা প্রস্তুত করা হয়েছে। এর পাশাপাশি প্রয়োজনে প্রস্তুত রাখা হয়েছে আরও একটি ৩০ শয্যার হাসপাতাল।
সিলেটের সিভিল সার্জন ও করোনা মোকাবিলায় জেলা প্রশাসন গঠিত মাল্টিসেক্টরাল কমিটির সদস্য সচিব ডা. প্রেমানন্দ মণ্ডল গতকাল রবিবার রাতে এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
জেলা প্রশাসনের গঠিত মাল্টিসেক্টরাল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেও জানান তিনি।
ডা. প্রেমানন্দ বলেন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে (সদর হাসপাতাল) ১০০টি বেড প্রস্তুত করা হয়েছে। এছাড়া সিলেট সংক্রামক ব্যাধি হাসপাতালের আর ২০টি বেড প্রস্তুত করা হয়েছে। অন্যদিকে সদর উপজেলার খাদিনপাড়ায় ৩০ শয্যার হযরত শাহপরান (রহ.) হাসপাতাল প্রস্তুত রাখার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
এ পর্যন্ত জেলার কোথাও করোনাভাইরাসে কেউ আক্রান্ত হয়নি। তবে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে আমরা শয্যা প্রস্তুত করে রাখা হয়েছে বলে জানান সিভিল সার্জন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!