1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

করোনাভাইরাস মোকাবেলায় আমরা যথেষ্ট সক্ষম : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম :: রবিবার, ৮ মার্চ, ২০২০, ৬.২২ পিএম
  • ২৭২ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশের যথেষ্ট সক্ষমতা আছে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পর্যাপ্ত প্রস্তুতি রয়েছে দেশে, সতর্ককতার সাথে মেনে চলতে হবে স্বাস্থ্যবিধির দিকনির্দেশনা।
আজ রবিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠান উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ইনশা আল্লাহ, আমাদের পর্যাপ্ত সক্ষমতা রয়েছে (করোনাভাইরাস মোকাবিলায়) এবং আমরা যথাযথ ব্যবস্থা করব। এখানে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই।
প্রধানমন্ত্রী বলেন, সমাজ ও দেশের স্বার্থেই নারীদের শিক্ষিত ও সাবলম্বী হতে হবে।
প্রশ্ন তোলেন নারী নির্যাতনকারীরা কী করে নিজেদের মানুষ পরিচয় দেন?
তিনি বলেন, নারী ধর্ষণ পুরো পৃথিবীরই একটি বড় সমস্যা। এ ক্ষেত্রে নারী ও পুরুষ উভয়ের সচেতন ও এগিয়ে আসতে হবে। ধর্ষকরা পশুর চেয়েও অধম।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবিলায় সরকারের অবস্থান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সবাইকে।
তিনি আরো বলেন, আমরা করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। সমস্যা দেখা দিলেই ব্যবস্থা নেয়া হবে। সবাই সচেতন হলে এ ধরনের সমস্যা মোকাবেলার যথেষ্ট সক্ষমতা আমাদের আছে। আমরা তা পারবোও।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!