1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

শিক্ষামন্ত্রীর মেয়ে ঢাবি শিক্ষক নন্দিতাকে বিয়ে করলেন ইমরান এইচ সরকার

  • আপডেট টাইম :: শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১৬, ৩.২৬ এএম
  • ৭৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাদিয়া নন্দিতা ইসলামের সাথে নতুন জীবন শুরু করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার। শুক্রবার সন্ধ্যায় ঘরোয়াভাবে তাদের হলুদের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এবং কনের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় ছাড়াও গণজাগরণ মঞ্চের কয়েকজন ছিলেন পারিবারিক ওই আয়োজনে।

নাদিয়া নন্দিতা ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারি অধ্যাপক। দুই পরিবারের পারিবারিক সম্মতিতেই তাদের বিয়ে সম্পন্ন হয়।

এ বছরই বিয়ে করছেন, এই ঘোষণা ফেসবুকের মাধ্যমে আগেই দিয়েছিলেন ইমরান এইচ সরকার। সেই শুভ কাজটি সারছেন বছরের শেষ প্রান্তে এসে।

নন্দিতা পরিচিতজনদের কাছে তিন্নি নামেই তিনি পরিচিত। বেশ কিছুদিন ধরেই পারিবারিকভাবে ইমরানের সঙ্গে তার বিয়ের কথা চলছিল বলে পরিবারের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন।

শুক্রবার দুই পরিবারের কাছের মানুষদের উপস্থিতিতে ইমরান ও নাদিয়াকে আংটি পরানো হয়েছে। শনিবার (৩১ ডিসেম্বর) মিন্টো রোডে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বাসায় দুই পরিবার এবং নিকট আত্মীয়দের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা হবে বলে জানা গেছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!