1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

তাহিরপুরে অবৈধ নৌযানের বিরুদ্ধে নৌ অধিদপ্তরের অভিযান

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০, ৭.৫৫ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

সাজ্জাদ হোসেন শাহ্:
তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় অবৈধ নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতে মাধ্যমে অভিযান পরিচালনা করে নৌ পরিবহন অধিদপ্তর ১৭ টি নৌ যানকে ৩ লক্ষ ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। বাংলাদেশ নৌ পুলিশ, তাহিরপুর থানা পুলিশ ও উপজেলা প্রশাসনের সহয়োগীতায় বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটার পাঠানপাড়া-মিয়ারচড় খেয়া ঘাট সংলগ্ন গাঘড়া এলাকায় অবৈধ নৌযানের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নৌ পরিবহন অধিদপ্তরের উপ-সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদরুল হাসান লিটন। প্রায় ঘন্টাব্যাপী অভিযানে যাদুকাটা নদীতে চলাচলকৃত কাগজপত্র বিহীন, নৌকায় জীবন রক্ষাকারী সরঞ্জাম না থাকা, নৌকা চালকের (মাঝির) ড্রাইভিং লাইসেন্স না থাকাসহ বিভিন্ন অপরাধে অবৈধ ১৭ টি নৌযানকে আটক করেন। পরে আটককৃত ১৭ টি নৌযানের মাঝিকে তাহিরপুর থানায় নিয়ে গিয়ে বিকাল ৫ টায় নৌ পরিবহন অধিদপ্তরের উপ-সচিব ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ বদরুল হাসান লিটন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ এর বিভিন্ন ধারায় ১৭ টি নৌযানকে ৩ লক্ষ, ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অভ্যন্তরীণ জাহাজ পরিদর্শক মোহাম্মদ শাজাহান সিরাজ (সিলেট ও ভৈরব), তাহিরপুর থানার এস আই গোলাম মোস্তফা ও এস আই রকিব প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!