1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

বই কিনতে ভ্যাট লাগবে না

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০, ৫.১৭ পিএম
  • ২৯১ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
সব ধরনের বই বিক্রির ক্ষেত্রে মূল্য সংযোজন কর (ভ্যাট) ছাড় দিয়েছে সরকার। অর্থাৎ ক্রেতা বই কিনলে ভ্যাট বাবদ বাড়তি অর্থ পরিশোধ করতে হবে না।
মঙ্গলবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি বিশেষ আদেশ জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
আদেশে বলা হয়েছে, বই শিক্ষা ব্যবস্থার একটি মৌলিক উপকরণ এবং শিক্ষা ব্যবস্থা ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর প্রথম তফসিলের দ্বিতীয় খণ্ডের অনুচ্ছেদ-৩ এর উপ-অনুচ্ছেদ (খ) এ সংস্কৃতি সংশ্লিষ্ট সেবা হিসেবে পুস্তককে মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
এছাড়া বই ভাষা ও সাহিত্য, গবেষণা, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পাঠ্য সহায়ক হিসেবে ব্যবহৃত হয়ে থাকে, যা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাই জনস্বার্থে জাতীয় রাজস্ব বোর্ড, মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ এর ধারা ১২৬ এর উপ-ধারা (৩) এ প্রদত্ত ক্ষমতাবলে সকল ধরনের বই বিক্রয়ের ক্ষেত্রে প্রযোজ্য মূল্য সংযোজন কর থেকে অব্যাহতি প্রদান করল।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!