1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

করোনা বিষয়ে তিনটি মৌখিক নির্দেশনা হাইকোর্টের

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০, ৫.১৪ পিএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::
বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নভেল করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কী কী ব্যবস্থা নিয়েছে তা জানতে চেয়েছেন হাইকোর্ট। বিভিন্ন বন্দরে করোনার কী পরীক্ষা করা হচ্ছে ও পরীক্ষকরা প্রশিক্ষিত কিনা, সারাদেশে করোনা ভাইরাস রোগীদের রাখার জন্য পৃথক কেবিনের ব্যবস্থা আছে কিনা এবং এই ভাইরাস শনাক্তের জন্য দেশে পর্যাপ্ত সরঞ্জাম আছে কিনা, সে বিষয়ে জানাতে এবং ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (৫ মার্চ) স্বতঃপ্রণোদিত হয়ে এসব মৌখিক নির্দেশনা দেন। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে আগামী সোমবারের (৯ মার্চ) মধ্যে এ সংক্রান্ত তথ্য জানাতে বলা হয়েছে।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবিএম আব্দুল্লাহ আল মাহমুদ বাশার সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ করোনা ভাইরাসের ঝুঁকিতে রয়েছে এমন সংবাদ আদালতের নজরে আনেন সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। বিষয়টি আমলে নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরকে তিনটি মৌখিক নির্দেশনা দেওয়া হয়। এ বিষয়ে কেউ যেন ভীতি সঞ্চার না করে সে বিষয়ে সচেতন থাকতে আদালত জোর তাগিদ দিয়েছেন।’

চীনের উহান থেকেই এই ভাইরাস বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। চীনে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। আর করোনা আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের বেশি। চীনের বাইরে এখন পর্যন্ত অন্তত ৮০টি দেশে এই ভাইরাস ছড়িয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজারের বেশি মানুষ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!