1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

রামনগরে ২৬ জুয়াড়িকে ভ্রাম্যমাণ আদালতের সাজা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ৪.৪২ পিএম
  • ৪৯৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জে ২৪ পেশাদার জুয়াড়িকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বিকেলে উপজেলার রামনগর বাজারে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করে পুলিশ। সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে দ- প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রসুন কুমার চক্রবর্তী।
পুলিশ জানায়, শুক্রবার বিকেলে বাজারে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে জুয়া খেলছিল জুয়াড়িরা। এই খবর পেয়ে জামালগঞ্জ থানার ওসি নির্মল চন্দ্র দেবের নেতৃত্বে একদল পুলিশ হানা দেয় জুয়ার আসরে। এসময় জুয়া খেলা অবস্থায় শুকদেবপুর গ্রামের আব্দুল করিম (৫৫), তারা মিয়া (৩৫), কবির উদ্দিন (৩৬), জসিম উদ্দিন (৩৩), আব্দুল কাইয়ুম (৩৫), রামনগর গ্রামের মশিউর রহমান (২২), রইছ উদ্দিন (৫৫), কাউসার (৩২), হারিস উদ্দিন (৫৩), ইব্রাহিম (৬০), সাদেক আলী (৫৮), আনোয়ার মিয়া (৪০), কবির উদ্দিন (৪০), আজির উদ্দিন (৪৭), আমির উদ্দিন (৪৮), সেলিম আহমদ (৩১), আবুল কালাম (৪০), জাহাঙ্গীর আলম (২৫), এমরান মিয়া (৩৫), নূরুজ্জামান (৪৫), মাসুক মিয়া (৩৫), ছালেহ আহমদ (৪৫), রুহুল আমিন (৪৮) ও নূরুজ্জামান (২৫)। আটককৃত ২৪ জনের মধ্যে ২৩ জনকে ১০ দিন করে এবং একজনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার প্রসুন কুমার চক্রবর্তী দ-দানের বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!