1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ে ফুটবল উৎসবের উদ্বোধন সুনামগঞ্জে আগ্রাসী কিশোর গ্যাংকে দমনের দাবিতে মানববন্ধন তাহিরপুরে তিন শিশু নিয়ে পিতার বিষপান: সন্তানদের মৃত্যু, মুমূর্ষ পিতাকে হাসপাতালে ভর্তি সুনামগঞ্জে অভিভাবক এমদাদুল হক শাহজাহানের উপর হামলাকারী কিশোর গ্যাং প্রধান শ্রাবণ গ্রেপ্তার প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন সুনামগঞ্জ সদর থানা সুনামগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুটি বিক্ষোভ মিছিল সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল নেতার উপর কিশোর গ্যাংয়ের হা/মলা: ফেইসবুকে পোস্ট দিয়ে হামলাকারীদের গ্রে/প্তারে সহায়তার আহ্বান পুলিশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সুনামগঞ্জ জেলা কমিটি গঠন: সভাপতি কলি, সম্পাদক বিমল জাদুকাটা নদীতে মোবাইল কোর্ট: অবৈধ বালু উত্তোলনে একজনের ৬ মাসের কারাদণ্ড টাঙ্গুয়ার হাওরেও পাওয়া গেছে রাক্ষুসে সাকার মাছ: হাওরের বাস্ততন্ত্রের জন্য বিপদবার্তা

জেলা পরিষদ নির্বাচন: সাংবাদিকরা কে কত ভোট পেলেন

  • আপডেট টাইম :: শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১৬, ৩.০৫ এএম
  • ৬৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সদ্যসমাপ্ত জেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ৫, ৬ ও ৯ নং ওয়ার্ডে সুনামগঞ্জ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত ৫ সাংবাদিক নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছেন। ৫জনের মধ্যে ২জন কোন ভোট পাননি। তিনজনের মধ্যে দুজন চারটি করে এবং একজন ২টি ভোট পেয়েছেন। জেলা নির্বাচন অফিসারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে ৫নং ওয়ার্ডে এসএ টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি ও হাওরাঞ্চলের কথার সম্পাদক মাহতাব উদ্দিন তালুকদার (অটো রিক্সা) কোন ভোট পাননি। এই ওয়ার্ডে তার সঙ্গে প্রতিদ্বন্ধিতাকারী সাংবাদিক হাসান বশির ( বৈদ্যুতিক পাখা) প্রতীকে দ ভোট পেয়েছেন।
৬নং ওয়ার্ডে সাংবাদিক আল হেলাল বক প্রতিক নিয়ে নির্বাচন করেন। বক প্রতীক নিয়ে নির্বাচনে তিনি আলোচনায় থাকলেও তিনিও কোন ভোট পাননি। এই ওয়ার্ডে সাংবাদিক হিসেবে তিনি একক নির্বাচন করেন।
এদিকে ৯নং ওয়ার্ডে সাংবাদিক পিসি দাস ও বাদল দাশ নির্বাচন করেন। তারা দুজনেই চারটি করে ভোট পেয়েছেন।
জেলা নির্বাচন অফিস জানিয়েছে কাস্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় এবং কয়েকজন কোন ভোট না পাওয়ায় তারা প্রত্যেকে জামানত হারিয়েছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!