1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ৩০ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

জননেতা মুক্তিযোদ্ধা ইউসুফ আল আজাদের শোকসভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২০, ৮.৩৩ পিএম
  • ৪০৫ বার পড়া হয়েছে

সাইফ উল্লাহ::
সদ্যপ্রয়াত সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার জননন্দিত চেয়ারম্যান মুক্তিযোদ্ধা জননেতা ইউসুফ আল আজাদ এর শোক সভা অনুষ্টিত হয়েছে। শনিবার বিকেলে সাচনা বাজার ঐতিহাসিক বটতলায় জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শোক সভায় জেলার ৬ এমপি উপস্থিত ছিলেন। শোক সভায় প্রধান অতিথি গণ প্রজাতন্ত্রী বাংলা সরকারের পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
শোক সভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মাদ আলী। উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কাজী আশরাফুজ্জামান এর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুল রহমান মিসবাহ, সুনামগঞ্জ- সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, সুনামগঞ্জ পৌর মেয়র নাদের বখত।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আসাদ উল্লাহ সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সোয়েব আহমেদ চৌধুরী, জেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মবিন, জামালগঞ্জ উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীনা রানী তালুকদার, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল রহমান, ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম নবী হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু, জামালগঞ্জ উপজেলা আওয়ামীলীগ নেতা আসাদ আল আজাদ, জেলা যুবলীগের সদস্য আবুল আজাদ, মরহুমের পুত্র জামালগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ইকবাল আল আজাদ, নিহতের কন্যা উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক শাহানা আল আজাদ, ইউপি চেয়াাারম্যা মো. রজব আলী, মো. দুলাল মিয়া, অসিম চন্দ্র তালুকদার প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!