1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভাষানটেক পুনর্বাসন প্রকল্পের ভাঙা স্কুলটি সংস্কারের দাবি মধ্যনগরে খাস জমির দখল নিয়ে দুই পক্ষের টেঁটাযু দ্ধ: আ হ ত ২৫ সুনামগঞ্জে শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সুনামগঞ্জ স্টেডিয়ামের দুরাবস্থা দেখে ক্রিড়া সচিবের ক্ষোভ দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা

সুনামগঞ্জে বিআরটিসি বাস খাদে পড়ে ২০ জন আহত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০, ১২.৩৮ পিএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জের পৌর শহরের টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে বিআরটিসি বাস খাদে পড়ে ২০ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে পৌর শহরের সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ সকালে শহরের পুরাতন বাস স্টেশন এলাকা থেকে কুমিল্লাগামী একটি বিআরটিসি বাস সুনামগঞ্জ টেকনিক্যাল স্কুল ও কলেজের সামনে আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সাথে সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এসময় বিআরটিসি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত যাত্রীদের আহত অবস্থায় সুনামগঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিক ভাবে আহতদের নাম পরিচয় জানা যায় নি।
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর উপজেলার আবাসিক চিকিৎসক ডা. রফিকুল ইসলাম বলেন, আহত অবস্থায় ২০ জনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা শেষে গুরুতর আহত ৬ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনজুর মুর্শেদ বলেন, আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়ে। ধারণা করা হচ্ছে বাসটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। ট্রাক্টরটিকে আটক করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!