1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

বাংলাদেশে ৫০০ পর্নোসাইট বন্ধ হলো

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬, ১১.৫৯ এএম
  • ৫৭১ বার পড়া হয়েছে

অনলাই ডেক্স::
বন্ধ করা হলো পাঁচ শতাধিক পর্নোসাইট। সরকারের সিদ্ধান্ত অনুসারে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ৫ শতাধিক পর্নোসাইটের একটি তালিকা ইন্টারনেট গেটওয়ে ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর কাছে পাঠায়। এরইমধ্যে পর্নোসাইট বন্ধের কার্যক্রমও শেষও হয়েছে। তবে সব সাইট এখনও বন্ধ করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

এর আগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ৫১০টি পর্নোসাইটের একটি তালিকা দেশের মোবাইলফোন অপারেটর, ইন্টারনেট গেটওয়ে, আইসিএক্স অপারেটর, আইএসপিগুলোর কাছে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির সভাপতি এম এ হাকিম বলেন, আমরা বিটিআরসি থেকে পাঠানো এরকম একটি তালিকা পেয়েছি। এরই মধ্যে পর্নোসাইট ব্লক (দেশ থেকে দেখা যাবে না।) করার কাজ শুরু করেছি। কিছু সাইট ব্লক করা সম্ভব হয়েছে। কারিগরি কারণে অনেক সাইট ব্লক করা সম্ভব হয়নি। পর্যায়ক্রমে সেগুলোও বন্ধ করা হবে বলে তিনি জানান।

আরও জানা গেছে, যেসব সাইটে পর্নোগ্রাফি, অশ্লীল ছবি এবং ভিডিও রয়েছে এমন ৫১০টি সাইট বন্ধ হচ্ছে। আরও জানা গেছে, এই সাইটগুলো বাংলাদেশ থেকে হোস্ট করা। এছাড়াও আরও প্রায় ৭০-৮০ শতাংশ পর্নোসাইট রয়েছে যা দেশের বাইরে থেকে হোস্ট করা। পর্যায়ক্রমে সেসব সাইটও বন্ধের উদ্যোগ নেবে বিটিআরসি।

আইএসপিএবির সাধারণ সম্পাদক ইমদাদুল হক বলেন, এরইমধ্যে তালিকার ৯০ শতাংশ পর্নোসাইট বন্ধ করা সম্ভব হয়েছে। অবশিষ্ট ১০ শতাংশ সাইটও শিগগিরই বন্ধ করা সম্ভব হবে। তিনি জানান, অনেক পর্নোসাইট ক্লাউডে হোস্ট করা। এগুলো চাইলেও দ্রুত বন্ধ করা কঠিন। আইপি নম্বর ধরে ধরে বন্ধ করতে হয়।

ইমদাদুল হক আরও জানান, বিটিআরসি ও স্টেকহোল্ডারগুলোকে নিয়ে একটি মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। ওই কমিটি এরই মধ্যে মনিটরিংয়ের কাজও শুরু করেছে। দুই-এক দিনের মধ্যে জানা যাবে পর্নোসাইট সঠিকভাবে ব্লক করা হয়েছে কিনা, হলে কিভাবে, কোনগুলো চালু আছে, বিদেশে হোস্ট করা কতগুলো সাইট দেখা যাচ্ছে সেসব রিপোর্ট পাওয়া যাবে কমিটির কাছ থেকে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!