1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য হলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুল শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের মৃত্যুতে নাছির চৌধুরীর শোক প্রকাশ টাঙ্গুয়ার হাওরে হাউসবোট সংশ্লিষ্টদের উদ্দেশে বিশেষ ডিজিটাল সাইনবোর্ড স্থাপন সুনামগঞ্জে অবৈধ স্লিপার কোচের বিরুদ্ধে অভিযান, ৩ পরিবহনকে ৯০ হাজার টাকা জরিমানা তাহিরপুরে জন্মাষ্টমী অনুষ্টানে এমপি কামরুলের অসাম্প্রদায়িক বার্তা সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত সুনামগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক, আরও কয়েকজনকে ধরতে অভিযান মধ্যনগরে জেলা প্রশাসকের মতবিনিময় ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন শান্তিগঞ্জ থেকে হ্যান্ডকাফসহ পালানো আসামি পানসি রেস্টুরেন্ট থেকে আটক

সুনামগঞ্জ শহিদ মিনারে সংস্কৃতিকর্মীদের পরিচ্ছন্নতা অভিযান

  • আপডেট টাইম :: বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২০, ৬.৪০ পিএম
  • ৬২৭ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ শহরের ডিএস রোডে ঐতিহ্যবাহী কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় সম্প্রতি দুটি বাণিজ্যিক মার্কেট নির্মাণ ও মুক্তিযোদ্ধা জনতার প্রতিবাদের মুখে একটি মার্কেট অপসারণের পর শহিদ মিনারের পরিচ্ছন্নতা ফিরিয়ে আনতে পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনা করছে স্থানীয় সংস্কৃতিকর্মীরা। বুধবার সকাল থেকে জেলা শিল্পকলা একাডেমীর সংস্কৃতিকর্মীদের নেতৃত্বে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করে। তারা পরিচ্ছন্নতার পাশাপাশি ভাষা আন্দোলনের উপর আল্পনা আঁকার প্রস্তুতি নিয়েছেন। এসময় শহিদ মিনারের আশপাশের ঝঞ্জাল পরিষ্কার করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান তারা।
জানা গেছে দুই মাসের ব্যবধানে সুনামগঞ্জ শহিদ মিনারের সৌন্দর্য্য আড়াল করে পূর্বপশ্চিমে দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্মাণ করা হয়। এ ঘটনায় মুক্তিযোদ্ধারা ক্ষুব্দ হয়ে নিন্দা ও ঘৃণা জানিয়ে অবিলম্বে বাণিজ্যিক স্থাপনা অপসারণের দাবি জানান। এই দাবির প্রেক্ষিতে গত ১২ ফেব্রুয়ারি রাতে পূর্বদিকের একটি স্থাপনা অপসারণ করা হয়। অন্য স্থাপনাটিও অপসারণের দাবি জানিয়ে আসছেন মুক্তিযোদ্ধা জনতা।
এদিকে দীর্ঘদিন ধরে শহিদ মিনার সংস্কার না করায় এটাকে পরিত্যাক্ত দেখিয়ে একটি মহল দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মুক্তিযোদ্ধারা। তারা অবিলম্বে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার সংস্কার ও সম্প্রসারণে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়ে আসছেন। মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর শহিদ মিনারের পক্ষে পক্ষভূক্তির জন্য আদালতে আবেদনও করেছেন।
বুধবার আগামী ২১ ফেব্রুয়ারি মহান মাতৃভাষা দিবস উপলক্ষে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার সংস্কারে উদ্যোগ নিয়েছে জেলা শিল্পকলা একাডেমি। বুধবার সকাল থেকে শিল্পকলা একাডেমি, প্রসেনিয়ামসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা স্বেচ্ছায় কেন্দ্রীয় শহিদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চালান। পরে শহিদ মিনার চত্বরে তারা ভাষা আন্দোলনের আল্পনা আকার উদ্যোগ নেন। সংস্কৃতিকর্মীদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও জনতা।
জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আবেদিন বলেন, সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার আমাদের আবেগ ও ভালোবাসার পবিত্র স্থান। দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে। আমরা বিভিন্ন সময়ে এটি সংস্কার ও সম্প্রসারণের দাবি জানিয়ে আসছি। কিছুদিনের মধ্যেই আমরা জেলার সাংস্কৃতিক সংগঠনগুলোকে নিয়ে শহিদ মিনার সম্প্রসারণ ও সংস্কারের উদ্যোগ নেব।
মুক্তিযোদ্ধা মালেক হুসেন পীর বলেন, সুনামগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনার এলাকায় সম্প্রতি দুটি বাণিজ্যিক মার্কেট নির্মাণ করা হলে আমরা নিন্দা ও প্রতিবাদ জানাই। আমাদের দাবির মুখে একটি স্থাপনা অপসারণ করা হয়েছে। আরেকটি অপসারণের জন্য আমরা দাবি জানিয়ে আসছি।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!