1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জে দুই তৃতিয়াংশ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হলেন আ.লীগের সমর্থন বঞ্চিত মুকুট

  • আপডেট টাইম :: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬, ১১.১৪ এএম
  • ৬৫৫ বার পড়া হয়েছে

mukut231স্টাফ রিপোর্টার::
আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনকে বিপুল ভোটের ব্যবধানে হারিয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের সমর্থন বঞ্চিত জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিদ্রোহী প্রার্থী নূরুল হুদা মুকুট মোটর সাইকেল প্রতীক নিয়ে। ১২১৪ ভোটের মধ্যে তিনি ৭৮২ ভোট পেয়েছেন। ব্যারিস্টার এনামুল কবির ইমন চশমা প্রতীকে পেয়েছেন ৪২০ ভোট।
এদিকে ১৫ টি ওয়ার্ডের কেন্দ্র ঘোষিত ফলাফল পাওয়ার পরই নূরুল হুদা মুকুটের সমর্থকরা আনন্দ মিছিল করেছেন। তারা মিষ্টি বিতরণ করে শহরে আনন্দ করেন।
উল্লেখ্য সুনামগঞ্জের আ.লীগের স্থানীয় সাংসদবৃন্দ দলীয় সমর্থিত প্রার্থীকে জেতাতে সবধরনের চেষ্টা করেছেন বলে অভিযোগ রয়েছে। নূরুল হুদা মুকুট সাংবাদিক সম্মেলন করে সুনামগঞ্জ-১ আসনের সাংসদ মোয়াজ্জেম হোসেন রতন ও সুনামগঞ্জ-৫ আসনের সাংসদ মহিবুর রহমান মানিকের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনেন। তাছাড়া দিরাই-শাল্লার সাংসদ সুরঞ্জিত সেনগুপ্তের বিরুদ্ধেও গত রবিবার তিনি আচরণবিধি ভঙ্গের অভিযোগ এনে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ করেছিলেন।
গত ৫ নভেম্বর সুনামগঞ্জ জেলার স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচিত জনপ্রতিনিধিরা শহীদ আবুল হোসেন মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে নূরুল হুদা মুকুটুকে সমর্থন দিয়ে জেলা পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থী করেন। পরবর্তীতে নূরুল হুদা মুকুট দলীয় সমর্থন পেতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড বরাবরে বায়োডাটা পাঠান। কিন্তু তাকে সমর্থন না দিয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমনকে মনোনয়ন দেওয়া হয়।
বিজয়ের প্রতিক্রিয়ায় নূরুল হুদা মুকুট বলেন, এই জয় জনতার ও জনপ্রতিনিধিদের। কারণ তারা স্থানীয় সাংসদদের হুমকি-ধমকি ও চোখরাঙানিকে ভয় না পেয়ে, প্রলোভনের কাছে মাথা নত না করে সঠিক রায় দিয়েছেন। জেলা পরিষদকে জনতা ও জনবাবন্ধব প্রতিষ্টানে পরিণত করা হবে। জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করেই সমূহ কার্যক্রম পরিচালনা করা হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!