1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

ইউসুফ আল আজাদকে স্মরণ।। শাহরিয়ার বিপ্লব

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২০, ৪.০৩ পিএম
  • ৫৪৭ বার পড়া হয়েছে

উনাদের মতো আপনাকে ভালোবাসতে পারিনি ভাই।
উনারাই পারে বাসতে ভালো।

কতটুকু পারে তাও তারা জানে।
আমরা জানবো না।
উনাদের ভালোবাসার সীমানা নাই। পরিমাপও নাই।

একমাত্র উনারাই পারে মৃত্যুর সংবাদ শুনে পাথরে মাথা ঠুকতে। উনারাই পারে রাজপথে মাথা ঠেকিয়ে রক্তাক্ত জখম হতে।

সারারাত ধরে লাশের পাশে গোল হয়ে বসে সন্নাসী বকের মতো ধ্যানী চোখে দৃষ্টি ধরে রাখতে। চোখের পাতা নড়ে না।

এক মিনিট নয় পুরো রাত ধরে বুকে হাত রেখে দাঁড়িয়ে শোক জানাতে উনারাই পারে।

লাশ নিয়ে নিজেদের বাড়ীতে কবর দিতে চিৎকার করে কাঁদে।
লাশ নিয়ে যেতে পুলিশের লাঠিকে ভয় পায় না। নিজেরা নিজেরা মারামারি করে।

কে নিয়ে যাবে লাশ। কার বেশী অধিকার। প্রমাণ করতে রক্তাক্ত হয়। মরতেও রাজি হয়। তবুও আমাদের বাবাকে দিয়ে দাও।

ভিন্ন ভিন্ন গ্রামে কবর দিতে কবর খোঁড়া হয়। প্রতিযোগিতা হয়।

লাশের গাড়ীর পাশে শীতের রাতে খালি গায়ে রাতভর শুয়ে থাকে। বাবা যদি ঠান্ডা ঘরে শুয়ে থাকতে পারে তাহলে আমরাও পারি।

এরকম হাজারো ভক্ত দেখে হিংসে হয়।
খুবই হিংসে হয়। আমরা এমন ভালোবাসা কাউকে দিতেও পারিনি।
নিতেও পারবো না।

কারন আমরা তো ইউসুফ নূরী হতে পারিনি ভাই।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!