1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

সুনামগঞ্জ কলেজের ৭৫ বছর পূর্তি: প্রাক্তন ভিপি জিএসদের পরিচিতি অনুষ্ঠান

  • আপডেট টাইম :: শুক্রবার, ৭ ফেব্রুয়ারী, ২০২০, ১১.২৫ পিএম
  • ৬০৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
ঐতিহ্যবাহী সুনামগঞ্জ সরকারি কলেজ এক সময় ছাত্র-নেতাদের পদচারণা ও নিয়মতান্ত্রিক আন্দোলনে মুখর ছিল। সেই তারকা ছাত্রনেতাদের অনেকেই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন না ফেরার দেশে। যারা আছেন জীবন ও জীবিকার প্রয়োজনে বাস করছেন বিভিন্ন প্রান্তে। কিন্তু কলেজের ৭৫ বছর পূর্তি অনুষ্ঠান তাদেরকে একমোহনায় এনে দাড় করিয়ে দিয়েছে। প্রাক্তন সেই তারকা ছাত্রনেতাদের মঞ্চে পরিচিতি পর্বে তাদের সম্পর্কে উপস্থিত প্রাক্তন শিক্ষার্থী ও দর্শকদের সংক্ষিপ্তাকারে উপস্থাপন করেন কলেজের প্রাক্তন শিক্ষার্থী ও সাবেক ছাত্র নেতা নাদির আহমদ। কলেজ প্রতিষ্ঠা থেকে কলেজ সংসদ চালু পর্যন্ত সকল জিএস ও ভিপিদের নাম শোনান তিনি।
উপস্থিত তারকা ছাত্র নেতাদের মধ্যে মঞ্চে ভিপি জিএসদের থেকে ডেকে নেওয়া হয় সাবেক ভিপি শামসুন্নাহার রব্বানী শাহানা, বিনোদ রঞ্জন তালুকদার, দীপঙ্কর সেন বিভু, বোরহান উদ্দিন দোলন, মোজাম্মেল হক মুনিম প্রমুখ। তাছাড়া বিভিন্ন ছাত্রসংদের প্যানেলে নির্বাচিত অন্য সদস্যদেরও ডেকে আনা হয় মঞ্চে। তারকা ছাত্রনেতাদের পক্ষ থেকে বক্তব্য দেন প্রাক্তন ভিপি এডভোকেট শামসুন্নাহার রব্বানী শাহানা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!