1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

৯০০ বছর পর এলো এমন চোখ ধাঁধানো তারিখ!

  • আপডেট টাইম :: রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০, ৯.১১ পিএম
  • ৬৫০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
আজকের তারিখটার মধ্যে চোখ ধাঁধানো বিষয় লুকিয়ে আছে, খেয়াল করেছেন কি? এটি একটি আন্তর্জাতিক প্যালিনড্রোম তারিখ। ‘মাস/দিন/বছর’ বা ‘দিন/মাস/বছর’—তারিখটি যেভাবেই লেখেন না কেন এটি কার্যকর হয় যেকোনো বিপরীত দিক থেকে।

০২-০২-২০২০; খেয়াল করুন- উল্টো দিক থেকেও সংখ্যাটি একই।

শব্দ বা সংখ্যা নিয়ে বিভিন্ন শব্দের খেলা যারা খেলে থাকেন, তারা প্যালিনড্রোম নামটির সঙ্গে পরিচিত। প্যালিনড্রোম মানে হল যে শব্দকে সামনে থেকে বা পেছন থেকে পড়লে শব্দের উচ্চারণ আর অৰ্থের কোন বদল হয় না। এ জাতীয় প্যালিনড্রোমের শেষ তারিখটি ছিল ১১-১১-১১১১; প্রায় ৯০০ বছর আগে।

সর্বব্যাপী প্যালিনড্রোমস বলা হয় এ ধরনের তারিখগুলোকে। পরবর্তী ১০১ বছরের জন্য আর এমন কোনো তারিখ পাওয়া যাবে না। আপনাকে ৩ মার্চ, ৩০৩০ অবধি অপেক্ষা করতে হবে সর্বব্যাপী প্যালিনড্রোমস তারিখের জন্য।

মূল গ্রীক শব্দ প্যালিনড্রোমাস থেকে ইংরেজি প্যালিনড্রোম শব্দটি এসেছে। বাংলা ভাষায় একে দ্বিমুখী শব্দ বা সংখ্যা বলা যায়। আপনার জীবনে হয়তো এ দিনটি আর কখনো ঘুরে আসবে না। আপনি জীবনে অনেক জায়গা খাওয়া-দাওয়া সব টাকা-পয়সা বারবার ঘুরে ফিরে আসবে। কিন্তু এ দিনটি আপনার জীবনে হয়ে থাকবে অবিস্মরণীয়।

তিন অক্ষরের প্যালিনড্রোমিক শব্দের সংখ্যা অপেক্ষাকৃত বেশি; যেমন- মরম, মলম, দরদ, জলজ, যমজ, তফাত, মধ্যম, বাহবা ইত্যাদি।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!