1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

সিঙ্গাপুরে আটক চার বাংলাদেশী জঙ্গিকে বিভিন্ন মেয়াদে সাজা

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬, ৯.৫২ এএম
  • ৭০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেক্স::
জঙ্গি অর্থায়নের অভিযোগে সিঙ্গাপুরের আদালতে দোষী সাব্যস্ত চার প্রবাসী বাংলাদেশিকে দুই থেকে পাঁচ বছরের কারাদ-াদেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দেশটির একটি আদালত এই দ- ঘোষণা করেন। সিঙ্গাপুরের দৈনিক স্ট্রেইটস টাইমস অনলাইন ও বার্তা সংস্থা এএফপি এই তথ্য জানিয়েছে।
কারাদ- পাওয়া ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (৩১), রুবেল মিয়া (২৬), মো. জাবাথ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩১) ও সোহেল হাওলাদার ইসমাইল হাওলাদার (২৯)।
আসামিদের মধ্যে মিজানুরকে ৬০ মাস, রুবেল ও জাবাথকে ৩০ মাস এবং সোহেলকে ২৪ মাসের কারাদ- দিয়েছেন আদালত।
গত মে মাসের ২৭ তারিখ থেকে এই দ- কার্যকর বলে ধরা হবে। ওই দিন আসামিদের আদালতে প্রথম তোলা হয়েছিল।
সিঙ্গাপুরের অভ্যন্তরীণ নিরাপত্তা আইনে (আইএসএ) গত এপ্রিলে ওই চার প্রবাসী বাংলাদেশি আটক হন। পরে তাঁরা আদালতে দোষ স্বীকার করেন। জঙ্গি অর্থায়নের অভিযোগে তাঁদের দোষী সাব্যস্ত করা হয়। আজ দ- ঘোষণা করলেন আদালত।
স্ট্রেইটস টাইমস বলছে, সিঙ্গাপুরের টেররিজম (সাপ্রেসিং অব ফাইন্যান্সিং) অ্যাক্টের অধীনে ছয় বাংলাদেশিকে আটক করা হয়। কারাদ- পাওয়া চারজন ওই দলেরই অংশ। অন্য দুজন হলেন জামান দৌলত (৩৪) ও মামুন লিয়াকত আলী (২৯)। বিচারের মুখোমুখি হয়ে তাঁরা আদালতে অভিযোগ অস্বীকার করেন।
আদালতের তথ্য অনুযায়ী, জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনায় এই দলটির অধিনায়ক ছিলেন মিজানুর। দলে মামুনের অবস্থান ছিল দ্বিতীয়। রুবেল আর্থিক ব্যবস্থাপনা দেখতেন। জাবাথ যোগাযোগ রক্ষার কাজ করতেন। জামান ও সোহেল দলের নিরাপত্তা ও যোদ্ধা অংশটির তত্ত্বাবধান করতেন। রুবেল ও জাবাথের কাছে জঙ্গিবাদী কার্যক্রমে অর্থায়নের জন্য তহবিল রাখারও অভিযোগ আনা হয়।
আদালতের তথ্যমতে, গ্রেপ্তারের সময় জাবাথের কাছে এক হাজার ৩৬০ ডলার পাওয়া গিয়েছিল। এর মধ্যে এক হাজার ৬০ ডলার তাঁকে দেন রুবেল। ছয়জন ৬০ ডলার থেকে ৫০০ ডলার পর্যন্ত চাঁদা দিয়েছেন তহবিল গঠনের জন্য।
স্ট্রেইটস টাইমস বলছে, দলটির সদস্যরা সরকার পতনের লক্ষ্যে বাংলাদেশে ফিরে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন। তাঁদের উদ্দেশ্য ছিলÍবাংলাদেশে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!