1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জের দক্ষ সিভিল সার্জনকে বদলি হতে দেবনা: মানববন্ধনে সুধীজনের হুঙ্কার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০, ২.৩১ পিএম
  • ৪৫০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার স্বাস্থ্যখাতে দুর্নীতি বন্ধ, স্বাস্থ্যসেবার মান উন্নয়নের দাবি ও সদ্য যোগদানকৃত সিভিল সার্জন ডা. তাউহীদ আহমেদের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে সচেতন সুনামগঞ্জবাসী।
বৃহস্পতিবার সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এক বিশাল মানববন্ধনে বক্তারা সিভিল সার্জন ডা. তাউহীদ আহমেদের ২০দিনের মাথায় বদলিকে দুর্নীতির জয় বলে আখ্যায়িত করেন এবং অনতিবিলম্বে তা প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল রাখার দাবি জানানো হয়।
সাংবাদিক শামস শামীমের পরিচালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, জেলা জাসদের সাধারণ সম্পাদক এনামুজ্জামান চৌধুরী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, জেলা আসকের সভাপতি ফজলুল হক, সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি লতিফুর রহমান রাজু, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শোয়েব চৌধুরী, সাধারণ সম্পাদক জুবের আহমেদ অপু, জেলা সেবকের সভাপতি মুজাহিদুল ইসলাম মজনু, জেলা কৃষকলীগের সদস্য সচিব বিন্দু তালুকদার, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমরানুল হক চৌধুরী, শিক্ষক নেতা হারুনুর রশিদ, সুনামগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান তারেক, আহমেদ মুজতাবা রাজি, বিএমএ এর সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাশ, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ফারুক আহমেদ সুজন, জেলা বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের সভাপতি নূর মোহাম্মদ স্বজন প্রমুখ।
মানববন্ধনের বক্তারা বলেন, আমরা অনেকবার সুনামগঞ্জের সাবেক সিভিল সার্জন ডা. আশুতোষ দাস এবং তার সিন্ডিকেট বাহিনী’রা যখন স্বাস্থ্যখাতে কোটি কোটি টাকার দুর্নীতি করে যাচ্ছিলো তখনতো আপনারা ওই দুর্নীতিবাজ সিভিল সার্জনকে বদলি করলেন না, কিন্তু একজন সৎ লোক যখন সুনামগঞ্জে আসলো তখন তাকে ২০ দিনের মাথায় বদলি করে দিচ্ছেন। আমরা জানতে চাই কার ইশারায় বা কোন দুর্নীতিবাজদের নির্দেশে এটা হয়েছে। আমরা ডা. তাউহীদ আহমেদকে সুনামগঞ্জের সিভিল সার্জন হিসেবে বহাল দেখতে চাই।
বক্তারা বলেন, সুনামগঞ্জ সদর হাসাপাতালে কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে শুধুমাত্র কয়েকজনের মাধ্যমে। কিন্তু আমরা তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিচ্ছি না। যে ব্যাক্তি ঘোষনা দিলো হারাম এক টাকাও খাবে না তখনই তাকে বদলি করে দেওয়া হয়েছে, যা অন্যায়। আজকে মানববন্ধন হয়েছে, আগামীতে সিভিল সার্জন অফিস তালাবদ্ধ করে হলেও তউহীদ আহমেদকে সুনামগঞ্জ থেকে যেতে দেওয়া হবে না।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!