1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় পেঁয়াজ ও নাসির বিড়ির চালান জব্দ ‘বক্কর চক্কর বুঝিনা, কামরুল ছাড়া মানিনা: মনোনয়ন পুনমূল্যায়ণের দাবিতে সুনামগঞ্জ-১ আসনের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ৪২ হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণে সার্ভে শুরু: অক্ষত বাঁধকে বিক্ষত না দেখানোর দাবি কৃষকদের বিপ্লব ও সংহতি দিবসের অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনে নূরুলকে প্রার্থী ঘোষণার দাবি তৃণমূলের জলবায়ু সম্মেলনে যোগ দিতে ব্রাজিল গেলেন রাজীব চৌধুরী সুনাগঞ্জসহ সিলেটের ১৪ টি আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা জেলায় মোট ভোটার ২০ লাখ ৫০ হাজার ৯৯৪ জন, বেড়েছে ১ লক্ষ ২৮ হাজার ৮২৫জন জনগণ আমার একাউন্ট, আমি তাদের গোলাম : কামরুজ্জামান কামরুল সারদা পুলিশ একাডেমি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ ডিআইজি এহসানউল্লাহ মুসলিম দেশগুলো গাজা শান্তি পরিকল্পনা নিয়ে তুরস্কে বৈঠক করবে

জেলা পরিষদ নির্বাচন: ১১ প্রার্থীকে ৭০ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: শনিবার, ২৪ ডিসেম্বর, ২০১৬, ৭.৫৩ এএম
  • ৪৮২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ১১ জন সদস্য প্রার্থীকে ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের নির্বাহী হাকিম অঞ্জন দাস এই জরিমানা করেন। তিনি সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন।
জেলার জামালগঞ্জ উপজেলার ৪ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী আবদুল মুকিত চৌধুরীকে ২০হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে স্থানীয় সাংসদের সঙ্গে উন্নয়নমূলক সভায় উপস্থিত থাকায় তাঁকে এই জরিমানা করা হয়। অন্য ১০জনকে নির্ধারিত মাপের চেয়ে বড় ব্যানার তৈরি করায় প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়। এঁরা হলেন ৪ নম্বর    ওয়ার্ডের সদস্য প্রার্থী কল্যাণব্রত তালুকদার ও গুল আহমদ, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মাহজারুল ইসলাম উকিল, ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী মহিবুর রহমান তালুকদার ও ওমর ফারুক রশিদ, ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের সদস্য প্রার্থী সানজিদা নাসরিন দিনা, ফেরদৌসি সিদ্দিকা, মদিনা আক্তার, সৈয়দা আমিনা আখঞ্জি ও সাদিয়া বখত।
নির্বাহী হাকিম অঞ্জন দাস ১১সদস্য প্রার্থীকে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!