1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

দক্ষিণ সুনামগঞ্জে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়ে মারা গেলেন ইউপি সদস্য হাসি রানী

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০১৬, ১২.১২ পিএম
  • ৫৫২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার, পাগলা বাজার::
সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত ওয়ার্ডের সদস্য হাসি রানী দে ওরফে মায়ার মা (৬৭) এর আকষ্মিক মৃত্যু হয়েছে। বৃহষ্পতিবার গভীর রাতে তিনি ঘুমুতে যাওয়ার আগে হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়।
জানা গেছে শুক্রবার রাতে হাসি রানী দে (মায়ার মা) পার্শবর্তী এক গর্ভবতী মহিলার শারিরিক সমস্যার খবর শোনে ছুটে যান। রাত সাড়ে ১১টার দিকে ওই মহিলাকে দেখে এসে গোসল করে অন্যান্য দিনের মতই খাওয়া-দাওয়া করে ঘুমুতে যান তিনি। এসময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ওই নারী সদস্য পাগলা শত্রুমর্দন কামারপাড়া গ্রামের সুসময় দে ওরফে ফটই দের স্ত্রী। মৃত্যুকাল তিনি ১ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার আকষ্মিক মৃত্যুতে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শোক জানিয়েছে।
হাসি রাণীর মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সভাপতি হাজি আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজি আবদুল হেকিম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদেন সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির  সভাপতি ফারুক আহমদ, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরুল হক, সাবেক চেয়ারম্যান ও জেলা পরিষদ নির্বাচনে ৭নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী রেজাউল আলম নিক্কু, সাবেক চেয়ারম্যান ও পশ্চিম পাগলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জগলুল হায়দার, জেলা যুবদলের আহ্বায়ক আনছার উদ্দিন, সুনামগঞ্জ সদর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তেরাব আলী, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের বর্তমান ও সাবেক সদস্যবৃন্দ, ইউপি সচিব আলী হোসেন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আতিকুর রহমান আতিক, ত্রৈমাসিক সাহিত্যের ছোট কাগজ তরু সম্পাদক ও দৈনিক সুনামগঞ্জের খবরের পাগলা বাজার প্রতিনিধি ইয়াকুব শাহরিয়ার, পশ্চিম পাগলা যুব সংঘ ও শত্রুমর্দন একতা যুব সংঘের নের্তৃবৃন্দ।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!