1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

কবি ইকবাল কাগজী অসুস্থ: ওসমানীতে ভর্তি

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২০, ৭.৩৪ পিএম
  • ৪৬৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার:

বিশিষ্ট কবি ও গবেষক, সুনামগঞ্জের বাসিন্দা ইকবাল কাগজী গুরুতর অসুস্থ। রবিবার দুপুরে তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নানা রোগে ভোগছেন। বর্তমানে তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালের ২৭ নং ওয়ার্ডের ১৭ নং বেডে চিকিৎসাধীন আছেন।
ইকবাল কাগজীর পরিবারের লোকজন জানান, দীর্ঘদিন ধরে নানা ধরনের জঠিল রোগে ভোগছেন কবি ইকবাল কাগজী। আর্থিক অসচ্ছলতার কারণে উন্নত চিকিৎসা নিতে না পারায় তিনি দুর্বল হয়ে পড়েছেন। বিশেষজ্ঞ ডাক্তাররা তার উন্নত চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছেন। কিন্তু আর্থিক সমস্যার কারণে তার চিকিৎসা নেওয়া হয়ে ওঠছেনা। ডাক্তাররা জানিয়েছেন সুস্থতার জন্য কবি ইকবাল কাগজীর দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন।
কবি ইকবাল কাগজীর ঘনিষ্টজন দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বিজন সেন রায় বলেন, কবি ইকবাল কাগজী বৃহত্তর সিলেটের বিশিষ্ট কবিই নন। তিনি একাধারে প্রাবন্ধিক, গবেষক ও সাংবাদিক, বুদ্ধিজীবী হিসেবে সুপরিচিত। সাহস আর সাহসই তার সম্বল। এখন তিনি গুরুতর অসুস্থ। তার উন্নত চিকিৎসার প্রয়োজন।
কবি ইকবাল কাগজী একাধারে কবি, সাংবাদিক ও গবেষক। তিনি স্থানীয় ও জাতীয়সহ সাহিত্য কাগজগুলোতে নিয়মিত কবিতা ও নিবন্ধ লিখছেন। নানা বিষয়ে তার গবেষণামূলক লেখা রয়েছে। সম্প্রতি তিনি প্রগতি লেখক সংঘ সম্মাননা পেয়েছেন। তার চিকিৎসার জন্য সহযোগিতা চেয়েছেন ঘনিষ্টজনেরা।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!