1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ হাওরের বোরো আবাদে ‘মনগড়া’ পরিসংখ্যান, ব্যাহত হচ্ছে উন্নয়ন পরিকল্পনা মওসুমের এক মাস আগেই বীজতলার পানি নেমে গেছে: জলবায়ু প্রভাব হাওরের কৃষিতে এমপি নূরুল উন্মোচন করলেন ভয়াবহ দুর্নীতির চিত্র: ঠিকাদার-প্রকৌশলীর ভূয়া এস্টিমেটে সরকারি বরাদ্দ লোপাটের নিখুত ছক সুনামগঞ্জে উৎসবমুখর পরিবেশে যুব দিবস উদযাপিত জমকালো আয়োজনে পর্দা উঠল গাগলী সুপার লীগের: গ্রামীণ ক্রিকেটের এক উৎসবমুখর আয়োজন

চলে গেলেন জগন্নাথপুর পৌর মেয়র আব্দুল মনাফ

  • আপডেট টাইম :: রবিবার, ১২ জানুয়ারী, ২০২০, ৯.৪২ এএম
  • ৪৭২ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জগন্নাথপুর পৌরসভার মেয়র আবদুল মনাফ (৬৭) আর বেঁচে নেই।

শনিবার (১১ জানুয়ারি) যুক্তরাজ্যের ব্রাইটনে নিজ বাসায় স্থানীয় সময় সাড়ে ৯ ঘটিকায় তিনি ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে ও ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তাঁর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেছেন যুক্তরাজ্যে বসবাসরত জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুজেল শাহ।

পরবর্তীতে মেয়র মনাফের জানাজা ও লাশ বাংলাদেশে নিয়ে আসার সময়সূচি জানানো হবে বলেও জানান সাবেক এ ছাত্রনেতা।

তিনি আওয়ামী লীগের প্রবীণ এ নেতার আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

উল্লেখ্য – দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে দেশ-বিদেশে চিকিৎসাধীন ছিলেন মেয়র মনাফ। সম্প্রতি তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে যুক্তরাজ্যে নেওয়া হয়।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!