1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ.লীগ আমাদের শত্রু নয়-মিত্র, আমরা একসঙ্গে মুক্তিযুদ্ধ করেছি: এমপি নাছির চৌধুরী বিশ্বম্ভরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ: ইমাম গ্রেপ্তার টাঙ্গুয়ার হাওরে ইসিএ এলাকায় হাউসবোটের অবৈধ প্রবেশ: ৬ হাউসবোটকে জরিমানা সুনামগঞ্জে হামে আক্রান্ত শিশুরা শয্যা সংকটে সিলেট রেঞ্জের শ্রেষ্ট ওসি নির্বাচিত হলেন দিরাই থানার ওসি মোঃ আমিনুল ইসলাম শান্তিগঞ্জে দাওয়াতি হাডুডু খেলা অনুষ্ঠিত হাউসবোট থেকে হাওরে প্লাস্টিক বর্জ্য ফেলায় ১০ হাজার টাকা জরিমানা সুনামগঞ্জে সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবনের উদ্বোধন করলেন এমপি নূরুল সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি আবেদ মাহমুদ চৌধুরীর স্মরণসভা অনুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে সুনামগঞ্জ সরকারি জুবিলীতে শিক্ষক-অভিভাবক মতবিনিময়

এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান: দক্ষিণ এশিয়ায় রাজস্ব আদায়ে এগিয়ে বাংলাদেশ

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ১.৩৯ পিএম
  • ৫৩৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেছেন, দেশের সার্বিক উন্নয়নের অক্সিজেন হচ্ছে রাজস্ব। তাই রাজস্ব আদায়ে সবাইকে এগিয়ে আসতে হবে। রাজস্ব আদায়ে শৃঙ্খলার কারণে বাংলাদেশ এখন দক্ষিণএশিয়ায় রাজস্ব আদায়ে এগিয়ে আছে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার দুপুরে সুনামগঞ্জের শিল্প ও বাণিজ্য নগরী ছাতকে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৫৮ তম শাখার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের মনিকা প্লাজার ২য় তলায় ব্যাংক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী। ব্যাংকের সিলেট আঞ্চলিক প্রধান কাজি মোতাহার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জাতীয় রাজস্ব বোর্ডের কেন্দ্রীয় গোয়েন্দা সেলের মহাপরিচালক বেলাল উদ্দিন, ছাতক পৌর মেয়র আবুল কালাম চৌধুরী।
ছাতকের রাজস্ব আদায় সম্পর্কে এনবিআর চেয়ারম্যান আরো বলেন, দেশের মধ্যে অভ্যন্তরীন রাজস্ব আহরনে ছাতক ঈর্ষণীয় সাফল্য অর্জন করেছে। এসব কারণে শিল্প ও বানিজ্য নগরী খ্যাত ছাতক জাতীয় উন্নয়ন অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আগামীতেও রাজস্বের এই অগ্রগতির দ্বারা বহাল রাখতে সংশ্লিষ্টদের আহ্বান জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!