1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আচরনবিধি লঙ্গনের অভিযোগে চেয়ারম্যান প্রার্থীসহ ৭জনকে জরিমানা

  • আপডেট টাইম :: বুধবার, ২১ ডিসেম্বর, ২০১৬, ৬.০৮ এএম
  • ৫২৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে এক চেয়ারম্যান প্রার্থী ও  সদস্য প্রার্থীকে জরিমানা করা হয়েছে। চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুটকে ১০ হাজার এবং ৬ সদস্য প্রার্থীকে ৫ হাজার টাকা করে জরিমানা করেন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত ভ্রাম্যমাণ ম্যাজিষ্ট্রেট অঞ্জন দাস। মঙ্গলবার প্রার্থীদের এই জরিমানা করা হয়।
নির্বাচন কমিশনের নির্ধারিত মাপে ব্যানার না টানিয়ে বড় মাপের ডিজিটাল ব্যানার টানানোয় চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা মুকুটকে ১০ হাজার, ৬ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী জুবের আহমদ অপু ও আব্দুল মজিদ, ৭ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গির আলম ও জহিরুল ইসলাম, ১০ নম্বর ওয়ার্ডের সোহেল মিয়া এবং সংরক্ষিত নারী আসনের ৩ নম্বর ওয়ার্ডের ফারহানা ইয়াসমিনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট অঞ্জন দাস এসব জরিমানার বিষয়টি স্বীকার করেছেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!