1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

শিশু তুহিন হত্যার বিচার শুরু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২০, ১০.২১ পিএম
  • ৩৪৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাইয়ের সাড়ে ৫ বছরের শিশু তুহিন মিয়া হত্যা মামলায় তার বাবা ও তিন চাচার বিরুদ্ধে বিচারকাজ শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদারের আদালতে আলোচিত এই মামলার অভিযোগ গঠন করা হয়। মামলার অপর চার্জশীটভূক্ত আসামি তুহিনের চাচাতো ভাই শাহরিয়ারের বয়স কম হওয়ায় শিশু আদালতে পাঠানো হয়েছে। গত ৩০ ডিসেম্বর তুহিন হত্যাকা-ের আড়াই মাস পর আনুষ্ঠানিকভাবে মামলার চার্জশিট আদালতে প্রেরণ করেছিল পুলিশ।
মামলায় যাদের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে তারা হলেন, তুহিনের বাবা আব্দুল বাছির (৪০), চাচা আব্দুল মোছাব্বির (৪৫), জমসেদ আলী (৬০) ও চাচা নাসির উদ্দিন (৩৫) ও ১৭ বছর বয়সী চাচাতো ভাই শাহরিয়ার।
গত ১৩ অক্টোবর রাতে সুনামগঞ্জের দিরাই উপজেলার কেজাউরা গ্রামে নিজ বসতঘর থেকে তুলে নিয়ে জবাই করে হত্যা করা হয় শিশু তুহিনকে। পরে তার দুই কান ও লিঙ্গ কেটে দুটি ছুরি পেটে ডুকিয়ে গাছে ঝুলিয়ে রাখা হয়। নৃশংস এ ঘটনায় দেশবাসী প্রতিবাদে ফেটে পড়ে। নানা কর্মসূচি পালিত হয়।
ঘটনার দুইদিন পর তুহিনের মা মনিরা বেগম অজ্ঞাতনামা ১০-১২ জন আসামির বিরুদ্ধে মামলা দায়ের করেন। পরদিন রাতেই পরিবারের ৭জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে পুলিশ। ৫জনকে রেখে চাচাতো বোন ও চাচীকে ছেড়ে দেয়। ঘটনার দুইদিন পর তুহিনের বাবা ও তিন চাচাকে রিমা-ে নিলে চাচা ও চাচাতো ভাই হত্যাকা-ের কথা স্বীকার করে। পরবর্তীতে বাবাকে আরো ৫ দিনের রিমা- নেওয়া হয়েছিল। দুআি দফা রিমা-েই সন্তান হত্যার কথা স্বীকার করেননি বাবা। তবে পুলিশী তদন্তে বাবাসহ ৫জনই হত্যাকা-ে জড়িত বলে চার্জশীট দেওয়া হয়।
মঙ্গলবার দুপুরে আদালতে অভিযোগ গঠনের শুনানিতে বাদী পক্ষে উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর শামসুন্নাহার বেগম শাহানা।
এডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা বলেন, তুহিনের বাবা ও তিন চাচার বিরুদ্ধে দ-বিধির ৩০২, ২০১ ও ৩৪ ধারায় অভিযোগ গঠন করা হয়েছে। চাচাতো ভাইয়ের বয়স কম হওয়ায় তাকে শিশু আদালতে হস্থান্তর করা হয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!