1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

দিরাইয়ে নুরুল হুদা মুকুটের গণসংযোগ

  • আপডেট টাইম :: সোমবার, ১৯ ডিসেম্বর, ২০১৬, ৩.৩৭ পিএম
  • ৫৯৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও এফবিসিসিআইয়ের পরিচালক নূরুল হুদা মুকুট মোটরসাইকেল প্রতীক নিয়ে দিরাইয়ের রফিনগর ও ভাটিপাড়া ইউনিয়নে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন।
সোমবার দুপুরে রফিনগর ও বিকালে ভাটিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্য-সদস্যাদের সাথে মতবিনিময় সভা করেন তিনি। মতবিনিময় সভায় তিনি ইউপি চেয়ারম্যান ও সদস্য-সদস্যাদের মোটরসাইকেল প্রতীকে ভোট দেয়ার অনুরোধ জানিয়ে সার্বিক সহযোগিতার আহবান জানান।
রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজুয়ান খানের সভাপতিত্বে ও সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চেয়ারম্যান প্রার্থী নূরুল হুদা মুকুট, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ুব বখত জগলুল, দিরাই উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আলতাব উদ্দিন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম, শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. অবনী মোহন দাস, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাচনাবাজার ইউপি চেয়ারম্যান রেজাউল করিম শামীম, দিরাই উপজেলা আওয়ামী লীগ নেতা মঞ্জুর আলম চৌধুরী। সভায় উপস্থিত ছিলেন দিরাই উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জীতেন্দ্র তালুকদার পিন্টু, সুনাগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউপি চেয়ারম্যান আব্দুল অদুদ, মোহনপুর ইউপি চেয়ারম্যান নূরুল হক, গৌরারং ইউপি চেয়ারম্যান ফুল মিয়া, সুরমা ইউপি চেয়ারম্যান আ. সাত্তার, মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান নূরুল হক, কুরবাননগর ইউপি চেয়ারম্যান বরকত উল্লাহ, কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি সামছুল হক, জাহাঙ্গীরনগর ইউপি চেয়ারম্যান মকসুদ আলী, জেলা যুবলীগ নেতা অ্যাড. আজাদুল ইসলাম রতন, অ্যাড. রওনক আহমদ, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ওবায়দুর রহমান কুবাদ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, দপ্তর সম্পাদক লিটন সরকার, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এহসান আহমদ উজ্জ্বল, যুবলীগ নেতা অ্যাড. আমিরুল হক, গিয়াস উদ্দিন, দিরাই উপজেলা যুবলীগ নেতা একরার হোসেন, দুদু মিয়া, মকসদ আলম, সেলিম আহমেদ মিঠু, উপজেলা ছাত্রলীগের সভাপতি পারভেজ রহমান, ছাত্রলীগ নেতা রাসেল মিয়া প্রমুখ।
এদিকে বিকালে ভাটিপাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান শাহাজাহান কাজীর সভাপতিত্বে মতিবিনময় সভায় রাখেন চেয়ারম্যান প্রার্থী নুরুল হক হুদা মুকুট, ভাটিপাড়া ইউপির প্রাক্তন চেয়ারম্যান আবিদ আলী, ইউপি সদস্য রুয়েল মিয়া, খোরশেদ আলম, রাসিন চৌধুরী, দিলু মিয়া প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!