1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

মঈনুল হক কলেজের অধ্যক্ষ কর্তৃক ছাত্রী নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠনের নির্দেশ জেলা প্রশাসকের

  • আপডেট টাইম :: রবিবার, ২৯ ডিসেম্বর, ২০১৯, ৮.৪৪ পিএম
  • ৪৫৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলার জয়নগর বাজার মঈনুল হক কলেজের অধ্যক্ষ কর্তক দুই ছাত্রী লাঞ্চিতের ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। গত শনিবার অধ্যক্ষ কর্তৃক এইচএসসি দ্বিতীয় বর্ষের দুই ছাত্রী ক্যাম্পাসে নির্যাতিত হওয়ার প্রেক্ষিতে তিনি এই কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন। জাতীয় পত্রিকা, টেলিভিশন ও স্থানীয় পত্রিকায় ছাত্রী নির্যাতনের সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসক তদন্তের মাধ্যমে যথাযত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসমিন নাহার রুমা তিন সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বৃহষ্পতিবারের মধ্য প্রতিবেদন জমা দানের নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।
এদিকে অধ্যক্ষ মতিউর রহমান ও তার স্ত্রী উপাধ্যক্ষ আফরোজা পারভিনের অপসারণ দাবিতে ক্যাম্পাসে রবিবার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীরা। তারা দুর্নীতিবাজ অধ্যক্ষ ও তার স্ত্রীর অপসারণ দাবি করে প্রশাসনিক ব্যবস্থাপনায় কলেজ পরিচালনার দাবি জানিয়েছেন।
রবিবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এই প্রতিবেদককে বলেন, দুই ছাত্রীকে নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করে ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!