1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

হতদরিদ্র মেধাবী ছাত্রের ভর্তি সহায়তায় এগিয়ে এলেন জেলা প্রশাসক

  • আপডেট টাইম :: শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯, ৭.৩৮ পিএম
  • ৩৭৬ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
মেধাবী শিক্ষার্থী কবির হোসেনকে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেছেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ। বালু-পাথর ও অন্যের জমিতে দিনমজুর হিসেবে কাজ করে লেখাপড়ার খরচ ও সংসারে অর্থের জোগান করতো সুনামগঞ্জ সদর উপজেলার পৈন্দা গ্রামের শুকুর আলীর পুত্র কবির হোসেন। তাছাড়া সুনামগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নকালে লজিং থেকে ছাত্র পড়িয়ে লেখাপড়ার খরচ চালিয়েছে। কিন্তু এইচএসপি পাশ করার পর উচ্চশিক্ষার ভর্তির জন্য খরচের সংস্থান করতে না পেরে অসহায় হয়ে পড়েছিল কবির। এক পর্যায়ে ভর্তি সহায়তার জন্য জেলা প্রশাসক বরাবরে আবেদন করলে তিনি তাৎক্ষণিক তাকে ভর্তি সহায়তা দেন। ভর্তি সহায়তা পেয়ে কবির হোসেন বলেন, আমার স্বপ্ন ছিল ইঞ্জিনিয়ারিং পড়বো। কিন্তু ভর্তির খরচ নিয়ে উদ্বিগ্ন ছিলাম। জেলা প্রশাসক স্যার এগিয়ে আসায় আমার স্বপ্নপূরণের প্রথম ধাপ সহজ হয়েছে। আমি উনার প্রতি কৃতজ্ঞ।
এদিকে ভর্তি সহায়তার পাশাপাশি জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ তার বসতঘর সংস্কারের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা প্রদানের প্রতিশ্রুতিও দিয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!