1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দোয়ারাবাজারে গরু চুরির অভিযোগে তিনজনের চোখে চুন ছিটিয়ে চোখ নষ্ট করে দিলো শালিসকারীরা ড. ইউনূসের সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে বেশি মব হয়েছে: সুনামগঞ্জে জাপা মহাসচিব ব্যারস্টিার শামীম পাটোয়ারী শায়খে কাতিয়ার সাহেবজাদা হাফিজ মাওলানা ইমদাদুল্লাহ আর নেই কাশ্মীরে কাজের কথা বলে ছাতকের ৩ যুবক নিখোঁজ! দিরাইয়ে মর্নিং ফুটবল টিমের মাদকবিরোধী র‍্যালি ও সভা সংকীর্ণ ড্রেনে পড়ে মৃত্যুর মুখ থাকা গরুকে বাঁচালো সুনামগঞ্জ পুলিশ ও ফায়ার সার্ভিস জামালগঞ্জ প্রেসক্লাব থেকে সভাপতি তৌহিদ চৌধুরী প্রদীপ বহিষ্কার দিরাইয়ে জলমহালে মাছ লুটের অভিযোগ: ২৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ সাক্ষরতা দিবসে সুনামগঞ্জে র‍্যালি ও আলোচনা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হলেন এমপি নূরুল

৬০ কোটি টাকা কেন, ৬০ পয়সাও খরচ হয় নাই: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০১৯, ৪.০৩ পিএম
  • ৩২৭ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক ::

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে ‘রাজাকার, আলবদর, আলশামস ও স্বাধীনতা বিরোধীদের’ নামের তালিকা করতে ৬০ কোটি টাকা খরচ হয়েছে কিনা-সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘৬০ কোটি টাকা কেন, ৬০ পয়সাও খরচ হয় নাই রাজাকারের তালিকা করতে। যারা এ নিয়ে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়েছে তাদের নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। না হলে তাদের সবার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবো।’

আজ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সচিবালয়ে তিনি এই কথা বলেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী আরও বলেন, ‘২৬ মার্চ রাজাকারদের একটি স্বচ্ছ ও নির্ভুল তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা প্রকাশের বিষয়ে শিগগিরই বৈঠক করে গাইডলাইন তৈরি করবো। এরপর সবার মতামতের ভিত্তিতে একটি সঠিক তালিকা প্রণয়ন করবো ও তা জনসমক্ষে প্রকাশ করবো।’

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের একটি তালিকা প্রকাশ করেছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি জানিয়েছিলেন, এটি কোনও নতুন তালিকা নয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাওয়া তালিকাই প্রকাশ করা হয়েছে। এদিকে ওই দিনই মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। তবে সমালোচনার মুখে বুধবার (১৮ ডিসেম্বর) এই তালিকা স্থগিত করা হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও সেই তালিকা সরিয়ে নেওয়া হয়েছে।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়য়ের সচিব আরিফ উর রহমান জানান, বিভিন্ন মহল থেকে বিভিন্ন ধরনের অসঙ্গতির অভিযোগ আসায় এটি আপাতত স্থগিত করা হলো।

এর আগে বুধবার সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রশ্ন করেছিলেন, এই তালিকা করার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে ৬০ কোটি টাকা দেওয়া হয়েছিল, সেটা কোথায় খরচ হয়েছে। জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। কারণ তিনি (মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী) একজন সিনিয়র মন্ত্রী।’


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!