1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি

মরা গরুর রান্না খাবার বিক্রির অভিযোগে সুনামগঞ্জে পানসীর তিন কর্মচারি আটক

  • আপডেট টাইম :: রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯, ৭.০৩ পিএম
  • ৭৩৪ বার পড়া হয়েছে


স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের পানসি রেস্টুরেন্টে মরা গরুর মাংস এনে রান্নাবান্না করে খাবার বিক্রির চেষ্টার অভিযোগের হোটেলের তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। তবে এই তিনজনকে ছাড়িয়ে নিয়ে উপর থেকে তদবির শুরু করেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে রবিবার সন্ধ্যায় সার্কিট হাউসের কাছে সড়ক দুর্ঘটনায় একটি গরু মারা যায়। ওই গরুটির মাংস এনে হোটেলে রান্না করে বিক্রি করার চেষ্টা করছিল পানসি রেস্টুরেন্টের সংশ্লিষ্টরা। এ ঘটনাটি স্থানীয়রা পুলিশের বিশেষ শাখাকে অবগত করলে পুলিশের বিশেষ শাখা সদর থানাকে অবগত করে। পরে হাতেনাতে তিনজনকে ধরে থানায় নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সদর থানার ওসি সহিদুর রহমান বলেন, মরা গরুর মাংস রান্না করা খাবার বিক্রির চেষ্টার অভিযোগে পানসী রেস্টুরেন্টের তিনজনকে আমরা আটক করেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!