1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদের কমিটি গঠন

  • আপডেট টাইম :: সোমবার, ৯ ডিসেম্বর, ২০১৯, ৭.২৪ এএম
  • ৬২৮ বার পড়া হয়েছে

২৭ ডিসেম্বর বরুণ রায় বইমেলা

স্টাফ রিপোর্টার::
মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক সংসদ সদস্য প্রয়াত প্রসুনকান্তি বরুণ রায়ের স্মৃতিরক্ষার উদ্যোগে সুনামগঞ্জে ‘কমরেড বরুণ রায় স্মৃতি পরিষদ’ নামে একটি সংগঠন গঠিত হয়েছে। ৯ ডিসেম্বর সকালে দৈনিক সুনামকণ্ঠ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এই কমিটি গঠিত হয়। সর্বসম্মতিতে কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন নির্মল ভট্টাচার্য্য। এদিকে আগামী ২৭ ডিসেম্বর কমরেড বরুণ রায়ের নামে বইমেলার ঘোষণা দিয়েছেন নতুন কমিটির নেতৃবৃন্দ।
কমিটির সদস্যবৃন্দ হলেন, অধ্যাপক চিত্তরঞ্জন তালুকদার, বিজন সেনরায়, চন্দন রায়, স্বপন দাস, ইকবাল কাগজী, কল্লোল তালুকদার চপল ও শামস শামীম।
আদর্শিক রাজনীতির প্রোজ্জ্বল উত্তরাধিকারী কমরেড বরুণ রায়ের জীবন ও সংগ্রামসহ তার বর্ণাঢ্য সংগ্রামী জীবনের স্মৃতিরক্ষায় উদ্যোগ নেওয়ার ঘোষণা নতুন কমিটির নেতৃবৃন্দ। প্রথমেই কমরেড বরুণ রায়ের নামে বইমেলার ঘোষণা দেন তারা। আগামী ২৭ ডিসেম্বরেই এই মেলা অনুষ্ঠিত হবে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!