1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

তাহিরপুরে ব্যারিস্টার ইমনের মতবিনিময়

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬, ২.৪৫ এএম
  • ৫৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন বুধবার দিনভর তাহিরপুরে মতবিনিময় করেছেন। চশমা মার্কায় ভোট চেয়ে তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর, উত্তর বড়দল,উত্তর বাদাঘাট ও  দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদে নির্বাচনী মতবিনিময় ও গনসংযোগ করেছেন। মতবিনিময় সভায় স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা তার সঙ্গে ছিলেন।
উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদে উপস্থিত ছিলেন, পরিষদ চেয়ারম্যান খসরুল আলমসহ সকল ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা। উত্তর বড়দল ইউনিয়নের পরিষদ চেয়ারম্যান আবুল কাসেমসহ সকল ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা, বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আপ্তাব উদ্দিন ব্যাতিত সকল ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা, বালিজুড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর জহুর তালুকদারসহ সকল ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা, বিশম্ভপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এরশাদ আলমসহ সকল ওয়ার্ড সদস্য ও সংরক্ষিত আসনের সদস্যরা।
ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের সঙ্গে নির্বাচনী গণসংযোগে ছিলেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নান্টু রায়, সদর থানা আওয়ামী লীগের সাধারনণ সম্পাদক মোবারক হোসেন, বাংলাদেশ কেন্দ্রয়ি কৃষক লীগের সদস্য করুনা সিন্ধু চৌধুরী বাবুল প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!