1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
সোমবার, ০৯ মার্চ ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশ্যে মুকুটের পক্ষে মাঠে নামলেন মতিউর

  • আপডেট টাইম :: বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬, ৪.২৮ পিএম
  • ৪৯২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুটের পক্ষে প্রকাশ্যে মাঠে নেমেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। বুধবার দুপুরে জগন্নাথপুর পৌর শহরে তিনি আনুষ্ঠানিক নূরুল হুদা মুকুটের পক্ষে প্রচারণা চালিয়েছেন। এসময় তিনি ভোটদানের জন্য স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধিদের আহ্বান জানান।
বুধবার দুপুরে নূরুল হুদা মুকুটকে নিয়ে জগন্নাথপুরে নির্বাচনী প্রচারণায় অংশ নেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। তিনি জগন্নাথপুর পৌর মেয়র হাজী আব্দুল মনাফের পৌর কার্যালয়ে তার পরিষদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় তিনি জগন্নাথপুর পৌর পরিষদের নির্বাচিত প্রতিনিধিদেরকে আগামী ২৮ ডিসেম্বর নূরুল হুদা মুকুটকে ভোটদানের জন্য আহ্বান জানান। পরে মতিউর রহমান আরো অন্যান্য এলাকায় গিয়ে মুকুটের পক্ষে প্রচারণায় অংশ নেন।
এদিকে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মতিউর শেষ পর্যন্ত নূরুল হুদা মুকুটের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সুনামগঞ্জের আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনে তুমুল আলোচনা চলছে। মতিউর রহমান সবশেষে তার অবস্থান পরিষ্কার করায় নূরুল হুদা মুকুটের সমর্থকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!