1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
রবিবার, ১৪ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

শ্যামারচর-পেরুয়া গণহত্যা দিবস পালন

  • আপডেট টাইম :: বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯, ৪.৪৯ পিএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে


দিরাই প্রতিনিধি::

আজ পেরুয়া গনহত্যা দিবস। ১৯৭১ সালের এইদিনে শ্যামারচর, পেরুয়া, উজানগাঁও, দৌলতপুরসহ কয়েকটি গ্রামে অতর্কিতে হামলা চালিয়ে পৈশাচিকভাবে মোট ৩৪ জন নিরীহ মানুষকে হত্যা করে পাক বাহিনীর দোসর রাজাকাররা। ইতিহাসে এটি শ্যামারচর পেরুয়া গণহত্যা দিবস হিসেবে পরিচিত। দিবসটি উপলক্ষে আজ (৪ ডিসেম্বর) সন্ধ্যায় শ্যামারচর বাজারের প্রস্তাবিত স্মৃতিসৌধ সংলগ্ন জেডিঘাটে মোমবাতি প্রজ্বলন, গণহত্যায় নিহতদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বীর মুক্তিযোদ্ধা বুলবুল চৌধুরীর সভাপতিত্বে ও জোতির্ময় দাসের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফি উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান রিপা সিনহা, এলাকার মুক্তিযুদ্ধের সংগঠক অমর চাঁদ দাসসহ এলাকার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, বীরাঙ্গণা, ও স্থানীয় লোকজন। সভায় শ্যামারচর পেরুয়া গণহত্যায় শহীদদের স্মরণে প্রস্তাবিত স্মৃতিসৌধটি সকল প্রতিবন্ধকতা দূর করে স্থাপনের জন্য কর্তৃপক্ষের প্রতি আহবান জানান স্থানীয়রা।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!