1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

লন্ডনে সরকারি স্বীকৃতি পেলো বাংলা ভাষা

  • আপডেট টাইম :: বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯, ৩.২৯ এএম
  • ৪৪৫ বার পড়া হয়েছে


হাওর ডেস্ক::
যুক্তরাজ্যের লন্ডনে সরকারিভাবে দ্বিতীয় সর্বোচ্চ জনপ্রিয় ভাষার মর্যাদা পেয়েছে আমাদের প্রাণের ভাষা বাংলা। সম্প্রতি সেখানে বাংলা ভাষাকে এই স্বীকৃতি প্রদান করা হয়। এই ঘোষণায় আনন্দে ভাসছে বাঙালি কমিউনিটি। বিশেষ করে নতুন প্রজন্মের শেকড়ছাড়া বাঙালি প্রজন্ম এবার বাংলামুখি হবে বলে আশা করছেন অনেকেই।

বর্তমানে লন্ডনে প্রায় ৭২ হাজার বাংলা ভাষাভাষী লোক রয়েছে। জনপ্রিয়তা ও ব্যবহারের দিক থেকে ইংরেজির ঠিক পরেই এর অবস্থান। পোলিশ ও তুর্কি রয়েছে বাংলার পরেই।

লন্ডনের প্রায় ২ লাখ বাসিন্দা এই তিনটির মধ্যে যে কোনো একটিতে কথা বলেন। সম্প্রতি, একটি সংস্থার সমীক্ষা থেকে এ তথ্য জানা গেছে।

বর্তমানে যুক্তরাজ্যে বাংলাভাষীদের সংখ্যা বাড়লেও ব্রিটিশদের মধ্যে মাত্র তিন শতাংশ মানুষ স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন বলেও জানিয়েছে ওই সমীক্ষা।

লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র্য এবং বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বাড়াতে একটি সমীক্ষা চালিয়েছিল সংস্থাটি। সেই সমীক্ষায় অনেক নতুন তথ্যই উঠে আসে। সেখানেই জানা যায়, লন্ডনের প্রায় ৩ লাখ বাসিন্দা বাড়িতে কোনো না কোনো বিদেশি ভাষায় কথা বলেন।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!