1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর উদযপান পরিষদের মতববিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯, ৩.১৫ পিএম
  • ৪৩২ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সরকারি কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান উদযাপন উপলক্ষে জরুরি মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় শহিদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে অনুষ্ঠিত মতবিনিময়সভায় কলেজের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান স্বার্থক ও সফল করতে প্রাক্তন শিক্ষার্থীরা নানা পরামর্শ দেন।
উদযাপন পরিষদের আহ্বায়ক এডভোকেট হুমায়ূন মঞ্জুর চৌধুরীর সভাপতিত্বে ও সদস্যসচিব এডভোকেট রুহুল তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মতবিনিময়সভায় সর্বসম্মতিতে আরো ১৫দিন সময় রেজিস্ট্রেটশন বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।
মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রফেসর পরিমল কান্তি দে, প্রফেসর দীলিপ কুমার মজুমদার, প্রফেসর সৈয়দ মুহিবুর রহমান, প্রফেসর ন্যাথানায়েল এডউইন ফেয়ারক্রস, রমেন্দ্র কুমার দে মিন্টু, রনজিৎ দাস, বিকাশ রঞ্জন চৌধুরী ভানু, সুখেন্দু সেন হারু, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, এডভোকেট সালেহ আহমদ, সিরাজুর রহমান সিরাজ, হায়দার চৌধুরী লিটন, অধ্যক্ষ শেরগুল আহমেদ, শাহ আবু নাসের, ফৌজী আরা শাম্মী, কানিজ ফাতেমা, শওকত আহমদ, এডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, এডভোকেট শামীম আহমদ, এডভোকেট শেরেনূর আলী, মোজাম্মেল হোসেন মুনিম, সাংবাদিক পঙ্কজ দে, হিরন্ময় রায়, আশরাফ হোসেন লিটন, এডভোকেট হুমায়ূন কবির, সাংবাদিক খলিল রহমান, শামস শামীম, এ আর জুয়েল প্রমুখ।
বক্তারা অবিলম্বে ফান্ড কালেকশন, ইভেন ম্যানেজমেন্টসহ গুরুত্বপূর্ণ বিষষে সিদ্ধান্ত নিয়ে কাজ শুরুর পরামর্শ দেন। তাছাড়া ঢাকায় অবস্থানরত কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যারা বিশেষভাবে আলোকিত তাদের নিয়ে একটি বৈঠক করার সিদ্ধান্ত হয়েছে। সর্বসম্মতিক্রমে আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত রেজিস্ট্রেশনের সময় বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!