1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশসেরা খামারি হিসেবে জাতীয় প্রাণিসম্পদ পদক পেলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী সুনামগঞ্জে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির নজরদারি জোরদার মাদকসেবীদের টাকা না দেওয়ায় সাংবাদিককে লাঠিপেটা, থানায় অভিযোগ রনজিতের সভায় যোগদানের অভিযোগ: ২০ ডিসেম্বরের মধ্যে শ্রমিক নেতাকে মুক্তি না দিলে সুনামগঞ্জ-সিলেট সড়কে ধর্মঘটের হুঁশিয়ারি ১১৮ বোতল মদসহ দ্বীন ইসলামকে গ্রেপ্তার শাল্লায় দুই স্কুলছাত্র মসজিদের ইমামের লোলুপতা থেকে বাঁচালো কিশোরীকে: আটক করে ইমামকে পুলিশে দিলো জনতা জাতিসংঘ আয়োজিত বিশ্ব জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্ক গেলেন সাংবাদিক শামস শামীম পানি কমলেও ফসলরক্ষা বাঁধ নির্মাণ কার্যক্রমে স্থবিরতা: বাধ নির্মাণের সময়ে কর্মকর্তাদের বদলির হিড়িক মুক্তিযোদ্ধা মানিক পশারির দাফনে বাধাপ্রদানকারীদের শাস্তির দাবিতে সুনামগঞ্জে মুক্তিযোদ্ধাদের সমাবেশ

জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাক্তার নার্স সংকটে বিঘিœত স্বাস্থ্যসেবা

  • আপডেট টাইম :: শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০১৬, ২.০৩ পিএম
  • ৬২৯ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ডাক্তার, নার্স, ল্যাবটেকনিশিয়ান, অফিসসহকারিসহ ১১৪ জনের মঞ্জুরিকৃত পদ রয়েছে। এর মধ্যে ডাক্তার, নার্সসহ জরুরি অনেক পদই নেই। এই হাসপাতালে ৫০ জনের পদ শুন্য রয়েছে দীর্ঘদিন ধরে। জনবল সংকটের কারণে স্বাভাবিক সেবা ব্যাহত হচ্ছে।
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এর অধীনস্থ প্রতিষ্ঠানে ১১৪ জনের মঞ্জুরিকৃত পদের মধ্যে কর্মরত আছেন ৬৪ জন। হাসপাতালে সেবা ও ব্যবস্থাপনা দেখভালে নিয়োজিত আবাসিক চিকিৎসক নেই দীর্ঘদিন ধরে। জুনিয়র কনসালটেন্ট ৪ জনের মধ্যে ৪ জনের পদই শুন্য। মেডিকেল অফিসার তিনজনের মধ্যে কর্মরত আছেন মাত্র ১ জন। ডেন্টাল সার্জনের পদ থাকলে সবসময়ই শুন্য থাকে পদটি। নেই নার্সিং সুপার ভাইজার। ল্যাব টেকনিশিয়ান (ফার্মাসিস্ট ও রেডিওগ্রাফী) ৬জনের পদই শুন্য। নার্স ১৫জনের মধ্যে কর্মরত আছেন মাত্র ২জন। স্বাস্থ্য সহকারি ৩০জনের মধ্যে ৫জনের পদ শুন্য। এছাড়াও চতুর্থ শ্রেণির অনেক পদই শুন্য রয়েছে।
সেবাগ্রহিতারা জানান, লোকবল সংকটের কারণে তারা ন্যায্য সেবা পাচ্ছেননা। তাছাড়া যারা দায়িত্বে আছেন তাদের কাছ থেকেও নিয়মিত সেবা পাননা এলাকাবাসী।
জামালগঞ্জের ঘাঘটিয়া গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল খালেক বলেন, আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোন উন্নত সেবা মিলেনা। সাধারণ সেবাপ্রার্থীদের পদে পদে ভোগান্তি। জরুরি ভিত্তিতে শুন্য পদগুলো পূরণ করে সাধারণ মানুষের সেবার মানোন্নয়ন জরুরি।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. আব্দুল হাকিম বলেন, জামালগঞ্জসহ জেলার সকল উপজেলার স্বাস্থ্য কমেপ্লক্সে লোকবল নিয়োগের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে বলেছি। তাছাড়া যে অবকাঠামো ও লোকবল আছে তা দিয়েই নিয়মিত সেবা দানের নির্দেশনা রয়েছে।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!