1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
`কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার! সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ

সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে সুনামগঞ্জে আ.লীগের সমাবেশ

  • আপডেট টাইম :: সোমবার, ১১ জুলাই, ২০১৬, ১২.২৩ পিএম
  • ৭২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
দেশের বিভিন্ন অঞ্চলে সন্ত্রাসী কর্মকান্ড ও জঙ্গি হামলার নিন্দা জানিয়ে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগ। সোমবার বিকেল সাড়ে ৪টায় জেলা শহরের আলফাত স্কয়ারে অনুষ্ঠিত সমাবেশে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রায় দেড় ঘন্টাব্যাপী সমাবেশ চলে।
জেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য শামছুন নাহার বেগম শাহানা, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, অ্যাডভোকেট আফতাব উদ্দিন, জাসদ সভাপতি আতম সালেহ, কেন্দ্রীয় কৃষক লীগ নেত্রী অ্যাডভোকেট শামীমা শাহরিয়ার, অ্যাডভোকেট আলী আমজাদ, অ্যাডভোকেট নান্টু রায়, জেলা যুবলীগের আহ্বায়ক খারুল হুদা চপল, জগন্নাথপুর উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, ছাত্র লীগ সভাপতি ফজলে রাব্বি স্মরণ প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!