1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জের হাসপাতালগুলোতে ডায়াবেটিস ওষুধের সংকট: ঝূঁকিতে ২৬ হাজার রোগি শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী প্রচারণা নিষিদ্ধি জামালগঞ্জে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট নূরুল:খালেদা জিয়া ছিলেন গণতান্ত্রিক আন্দোলনের প্রোজ্জ্বল ব্যক্তিত্ব ফসলরক্ষা বাঁধের কাজ দ্রুত শুরুর দাবিতে হাওর বাঁচাও আন্দোলনের সাংবাদিক সম্মেলন দোয়ারায় এসএসসি নির্বাচনী পরীক্ষায় সাত বিষয়ে ফেল ছাত্রের কাণ্ড শাল্লায় সার সংকট দূরীকরণে ব্যবস্থা নিতে কৃষকদল নেতা একরামুলের আবেদন বিশ্বম্ভরপুরে ৮৭০পিস ইয়াবাসহ দুই বছরের দণ্ডিত আসামি গ্রেপ্তার বিশ্বম্ভরপুর থেকে ৬৮ বোতল মদ সহ মাদক কারবারি আটক সিলেটে মির্জা ফখরুল: অন্তর্বর্তী সরকারের সময়ে দেশে মবোক্রেসি চালু হয়েছে

বিশ্বম্ভরপুরে ঐতিহ্যবাহী কুস্তি খেলা অনুষ্ঠিত

  • আপডেট টাইম :: শনিবার, ৩ ডিসেম্বর, ২০১৬, ৪.২০ পিএম
  • ৪৯৬ বার পড়া হয়েছে

জাকির হোসেন রাজু, বিশ্বম্ভরপুর::
জেলার বিশ্বম্ভরপুর উপজেলার বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের সিরাজপুর পেটনা মাঠে জাঁকজমকভাবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী কুস্তি খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ ডিসেম্বর) শক্তিয়ারখলা, দুর্গাপুর ও ওমরপুর গ্রাম বনাম সুনামগঞ্জ সদর উপজেলার বেড়াজালী গ্রামের মধ্যে প্রাচীনতম গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী কুস্তি খেলা  অনুষ্ঠিত হয়। প্রাচীন রীতি অনুযায়ী খেলার আগের দিন বিকেলে খেলোয়াড় ও দাওয়াতি মেহমানরা চলে আসেন।

শত শত দাওয়াতি মেহমানদের সাদরে গ্রহণপূর্বক উন্নতমানের আপ্যায়ন ও সেবাযত্নের পর পরের দিন সকাল ১২ টার মধ্যে শুরু হয় কুস্তি খেলা। প্রথমে ছোটদের (পন্নোয়ার) খেলা পরে ছানি দাগ সর্বশেষে দাগের (মালের) খেলা অনুষ্ঠিত হয়।

খেলার পাশাপাশি ভ্রাতৃত্ব মনোভাব ও পারস্পরিক বন্ধুত্ব মনোভাবের সেতুবন্ধন হিসেবে প্রাচীন আমল থেকে এ খেলার মাধ্যমে মনেপ্রাণে লালিত হয়ে আসছে। হারজিত যাই হোক এতে যায় আসে না।

খেলার হিসাব-নিকাশ দাগের (মালের) খেলার পরিচালনার জাজম্যান মো. কামাল মিয়া জানান, শক্তিয়ারখলা বনাম বেড়াজালীর খেলায় শক্তিয়ারখলা ২টি ও বেড়াজালী ৩ কুস্তি জিতে নিয়েছে । খেলাটি উপভোগ করার জন্য ওই এলাকার প্রায় ৭/৮ হাজার দর্শক উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!