1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত নিজের স্বার্থের জগতে ড. ইউনূসের যাদুর ছোঁয়া: দেড় বছরে তার যত বেআইনি কারবার! হাওরে জলাবদ্ধতায় নষ্ট হওয়ার পথে ১০ হাজার হেক্টরের বেশি বোরো ধান সুনামগঞ্জের ৫ আসনে কেন্দ্র ঘোষিত ফলাফলে বিএনপির ৫ প্রার্থী বিপুল ভোটে জয়ী নির্বাচন সামনে রেখে এমএফএস লেনদেনে কড়াকড়ি, ক্যাশ-ইন ও ক্যাশ-আউট বন্ধ ৯৬ ঘণ্টা (আরও জানুন) ব্রিটিনে সেরা বাংলাদেশি সাংবাদিক নির্বাচিত হলেন সুনামগঞ্জের মাসুম মালয়শিয়ায় বাংলাদেশের ছয় শিক্ষার্থীদের নিয়ে পুত্রা মালয়েশিয়া ইউনিভার্সিটির ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন বিশ্বম্ভরপুরে র‌্যাবের অভিযানে মদ ও ভারতীয় কসমেটিক্স জব্দ সুনামগঞ্জ-১: বিএনপির চূড়ান্ত মনোনয়ন পেলেন জনপ্রিয় নেতা কামরুল সুনামগঞ্জে দুইদিন ব্যাপী শিশু সাংবাদিকতা বিষয়ক কর্মশালা সম্পন্ন

২৭৩০ শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও ভূক্ত হলো

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯, ১.৩২ পিএম
  • ৩৪০ বার পড়া হয়েছে

হাওর ডেস্ক::
নতুন নীতিমালার ভিত্তিতে মোট দুই হাজার ৭৩০টি প্রতিষ্ঠানকে এমপিও দেয়ার চূড়ান্ত তালিকা তৈরি করেছে সরকার। এরমধ্যে এক হাজার ৬৫১টি স্কুল-কলেজ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন এক হাজার ৭৯টি মাদ্রাসা, কারিগরি, বিএম এবং কৃষি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় সূত্র এডুকেশন বাংলাকে এতথ্য নিশ্চিত করেছে।
এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে রাজধানীর নেগুনবাগিচা আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানিয়েছেন, আগামীকাল বুধবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন এমপিওভুক্তির ঘোষণা দেবেন।
এর আগে রোববার (২০ অক্টোবর) রাতে স্বীকৃতিপ্রাপ্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্তির দাবিতে আন্দোলরত শিক্ষক প্রতিনিধিদের সাথে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
ওই বৈঠকে শিক্ষক নেতাদের উদ্দেশ্যে দীপু মনি বলেন, সরকার এমপিও দিতে প্রতিজ্ঞা করেনি। স্বেচ্ছায় সজ্ঞানে জেনেশুনে বেসরকারি প্রতিষ্ঠানে আপনারা চাকরি নিয়েছেন।হয়তো আশা করেছেন কোনো একদিন সরকারি সুযোগ সুবিধা পাবেন। কিন্তু সরকার কোনো দিন প্রমিজ করেনি। যে এতো তারিখের মধ্যে আপনাকে সুবিধা দেয়া দিবো। কিন্তু শিক্ষামন্ত্রীর এসব বক্তব্যে আস্থা রাখতে পারেননি ননএমপিও শিক্ষকরা।
ননএমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার এডুকেশন বাংলাকে বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় সোমবার থেকে আমাদের অনশন কর্মসূচি হয়েছে। দাবি আদায়ে অনশনে যদি মৃত্যুও হলেও আমরা চিকিৎসাও নেবো না।

Print Friendly, PDF & Email

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!