1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিরাইয়ে পুলিশের অভিযানে হত্যা মামলার আসামিসহ আটক ১০ কৈতক হাসপাতালের জায়গা দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন মধ্যনগরে পল্লীবন্ধু উন্নয়ন সংস্থার বিরুদ্ধে আমানত-সঞ্চয়ের টাকা না দেওয়ার অভিযোগ সুনামগঞ্জে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর সংবাদ সম্মেলন! ঘরে ঘরে বর্জ্য সংগ্রহে নতুন উদ্যোগ, ছাতকে চালু হলো ভ্রাম্যমাণ গাড়ি জামালগঞ্জে অটো রিক্সা উল্টে যাত্রী নিহত শাল্লায় কৃষক তালিকায় অনিয়ম: ইউপি কার্যালয় ঘেরাও করে বঞ্চিত কৃষকদের বিক্ষোভ ​ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিক্ষোভ `কাচইরা’ বছরে সর্বনাশ হাওরে চেটেপুটে খেয়ে সুনামগঞ্জ ছাড়লেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার!

বিশ্বম্ভরপুর হাসপাতালের ডাক্তারের কানের পর্দা ফাটিয়ে দিয়েছে চেয়ারম্যানের বখাটে পুত্র রাজিব

  • আপডেট টাইম :: সোমবার, ২১ অক্টোবর, ২০১৯, ৫.০৯ পিএম
  • ৪৯১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুমের বখাটে ছেলে সাইদুর রহমান রাজিবের হাতে লাঞ্চিত ও নির্যাতিত হয়েছেন বিশ্বম্ভপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক চিকিৎসক ডা.আখতারুজ্জামান আখন্দ। সোমবার দুপুরে দলবল নিয়ে হাসপাতালে ডুকে ডাক্তারের উপর অতর্কিত হামলা চালায় সে। কর্তব্যরত ডাক্তারকে চড়থাপ্পর দিয়ে কানের পর্দা ফাটিয়ে দিয়েছে। এ ঘটনায় আইনী ব্যবস্থা নিলে দেখে নেওয়ার হুমকি দিয়ে যায় রাজিব।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে রাজিব বিশ্বম্ভরপুর হাসপাতালে গিয়ে নার্সদের উত্যক্ত করতো। বিভিন্ন সময়ে মাদকদ্রব্য সেবন করেও হাসপাতাল এলাকায় গিয়ে সে খিস্তিখেউর করতো। তার বখাটেপনার প্রতিবাদ করেন ডাক্তার। এসব কারণে রাজীব ডাক্তারের উপর ক্ষ্যাপা ছিল। সোমবার দুপুরে তুচ্চ বিষয় নিয়ে আবাসিক ডাক্তারের কক্ষে গিয়ে সে অশ্লীল ভাষায় গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে তার গায়ে হাত তোলে। থাপ্পর দিয়ে তার কানের পর্দা ফাটিয়ে ফেলে। এসময় সাধারণ জনতার প্রতিরোধের মুখে সে পালিয়ে যাওয়ার সময় আইনগত ব্যবস্থা নিলে ডাক্তারকে দেখে নেওয়ার হুমকি দেয়।
এদিকে উপজেলার সর্বোচ্চ পদের স্বাস্থ্য কর্মকর্তাকে বখাটে এভাবে নির্যাতন করায় ক্ষোভ প্রকাশ করেছেন সুনামগঞ্জ বিএমএ নেতৃবৃন্দ। বিএমএ সভাপতি মুক্তিযোদ্ধা ডা. আব্দুল হাকিম, সাধারণ সম্পাদক ডা. নূরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ডা. সৈকত দাসসহ নেতৃবৃন্দ তীব্র নিন্দা জানিয়ে নির্যাতনকারী রাজিবকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ ঘটনায় আহত ডা. আক্তারুজ্জামান আকন্দ মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।
এদিকে খোঁজ নিয়ে জানা গেছে সাইদুর রহমান রাজিব একজন বখাটে ও মাদকসেবী বলে এলাকাবাসী জানিয়েছেন। কিছুদিন আগে সে সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি সোহেল আহমদ সাজুর উপর বিশ্বম্ভরপুর নতুন পাড়ায় অতর্কিত আক্রমণ করেছিল বলে জানা গেছে।
এ বিষয়ে রাজিবের মোবাইল ফোনে এবং তার বাবার মোবাই ফোনে যোগাযোগ করলে কেউ ফোন রিসিভ করেনি।
(ছবি সাইদুর রহমান রাজীব)


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!