1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জেলা ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ ছাতকে আনোয়ার হোসেন রনিকে গণপিটুনি সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি পাবনার ড. মোহাম্মদ জাকির হোসাইন আয়ারল্যান্ডে ফুটবল রেফারিং পরীক্ষায় সুনামগঞ্জের তরুণ ফুটবলার অলিউর উত্তীর্ণ সুনামগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে কোটি টাকার ভারতীয় শাড়ি-লেহেঙ্গার চালান জব্দ আল-আকসা মসজিদে ইবাদতরত মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইসরায়েলিদের গ্রে/নেড নিক্ষেপ, আটক ৪ শতাধিক মুসল্লি মাদকবিরোধী সচেতনতামূলক অনলাইন কুইজ প্রতিযোগিতায় প্রথম হলেন সুনামগঞ্জ জেলা ছাত্রদল সভাপতি তারেক সুনামগঞ্জের হালুয়ারগাঁওয়ের ৫ম শ্রেণির ছাত্রীকের ধ/র্ষণ চেষ্টার মামলায় আব্দুল কাহারের ১০ বছরের সশ্রম কারাদণ্ড জামালগঞ্জে ৪০ লাখ টাকার সঞ্চয় নিয়ে উধাও এনজিও পল্লী বন্ধুৃ, বিপাকে শতাধিক গ্রাহক সুনামগঞ্জে বন্যাদুর্গত ৫ শতাধিক মানুষ পেলো বিজিবির ত্রাণ ও চিকিৎসাসেবা

জগন্নাথপুরে দুই পক্ষের বন্দুকযুদ্ধে শিশু নিহত

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০১৯, ৪.৫৮ পিএম
  • ৩৬৬ বার পড়া হয়েছে

জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের সময় সাব্বির (১০) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত সাব্বির নোয়াগাঁও হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।
শুক্রবার (১৮ অক্টাবর) বিকেল ৫ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। আহতরা হলেন- মোজ্জাম্মেল (৩০) আকবর মিয়া (৩০)। এর মধ্যে মোজ্জাম্মেলকে গুলিবিদ্ধ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাণীগঞ্জ ইউনিয়নের আলমপুর গ্রামের মজনু ও ইজাজুলের মধ্যে পূর্ব বিরোধ ছিল। এ নিয়ে বিকেলে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় হট্টগোল শুনে শিশু সাব্বির ঘটনাস্থলে গেলে সে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে যায়। এতে আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সাব্বির।
রাণীগঞ্জ ইউপি সদস্য বজলু মিয়া সাব্বির নামের ওই শিশু নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা আব্দুল লতিফ জানান, তারা ঘটনার খবর পেয়েছেন। সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে বলে তিনি জানান।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!