1. haornews@gmail.com : admin :
  2. editor@haor24.net : Haor 24 : Haor 24
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সুনামগঞ্জে উদ্ধার হওয়া এই শিশু কন্যার অভিভাবকের সন্ধান চাইছে পুলিশ জু্বিলী উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা শ্যামারচরে ১৩শ পিস ইয়াবাসহ ইয়াবা ডিলার শিশ আহমেদ গ্রেফতার দিরাইয়ে নদী থেকে চারদিন পর নিখোঁজ গৃহকর্মীর লা/শ উদ্ধার ডাবর পয়েন্টে দুর্ঘটনায় ‘সুনামগঞ্জ-ল, ১১-১৬৪২’ নম্বরধারী বাইকের অজ্ঞাত যুবক নিহত: স্বজনদের সন্ধান দিতে অনুরোধ সুনামগঞ্জে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক জলিলপুরে সম্ভাব্য মেয়র প্রার্থী গনিউল সালাদীনের গণসংযোগ দিরাইয়ে গোচারণ ভূমি দখলের চেষ্টা প্রভাবশালীর: বাধা দেওয়ায় হিন্দু পরিবারের উপর হামলা সুনামগঞ্জে-সাচনা সড়কের গাছ কাটার সিদ্ধান্ত দিয়েছিলেন সাবেক ডিসি ইলিয়াস মিয়া: তদন্ত কমিটি গঠন টাঙ্গুয়ার হাওরে ঘুরতে আসা হাউসবোট থেকে পড়ে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়ন জমা দিলেন জুবের আহমদ অপু

  • আপডেট টাইম :: বুধবার, ৩০ নভেম্বর, ২০১৬, ২.২৮ পিএম
  • ৬১০ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার::
জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সদস্যপদে উৎসবমুখর পরিবেশে স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহম অপু। বুধবার দুপুরে অর্ধ শতাধিক মোটর সাইকেল মহড়ায় নেতাকমীদের নিয়ে শহর প্রদক্ষিণ করে জেলা নির্বাচন অফিসে গিয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর কাউন্সিলর গোলাম সাবেরিন সাবু, মোল্লাপাড়া ইউপি সদস্য কামরুল হাসান, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য নিজাম উদ্দিন, লক্ষণশ্রী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মহিনূর রহমান। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট অলক চক্রবর্তী বাপ্পা, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সুয়েব চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি বাবুল রায়, মাসুক আহমদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো. বুরহান উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনকি সম্পাদক বিপ্লব সামন্ত, স্বেচ্ছাসেবক লীগ সুনামগঞ্জ জেলা শাখার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জামাল উদ্দিন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক লাভলু আহমদ, যুগ্ম আহ্বায়ক মখলিছ রহমান, রকিবুল আলম রুহেল, শিবলু আহমেদ চৌধুরী, জেলা ছাত্রলীগের সহসভাপতি সুব্রত সরকার, যুগ্ম সম্পাদক মিন্টু চৌধুরী, ছাত্রলীগ নেতা দুর্জয় দত্ত পুরকায়স্থ, ছাত্রলীগ নেতা মামুনুর রশিদ সালমান প্রমুখ।


প্রিন্ট

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
themesbazarhaor24net
© All rights reserved © 2019-2024 haor24.net
Theme Download From ThemesBazar.Com
error: Content is protected !!